• মধ্যপ্রাচ্য সংকট: বাড়ছে তেলের দাম

    মধ্যপ্রাচ্য সংকট: বাড়ছে তেলের দাম

    মে ১৭, ২০১৯ ১৯:০৪

    আন্তর্জাতিক বাজারে নতুন করে তেলের দাম বেড়েছে। আজ (শুক্রবার) লন্ডনে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৭৩ ডলারে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়া এবং ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনার কারণে এই অবস্থা দেখা দিয়েছে।

  • ভবনের ওপর ভেঙে পড়ল মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান

    ভবনের ওপর ভেঙে পড়ল মার্কিন এফ-১৬ জঙ্গিবিমান

    মে ১৭, ২০১৯ ১২:২০

    আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ‘মার্চ এয়ার রিজার্ভ বেইজ’ এর পাশেই একটি ভবনের ওপর ভেঙে পড়েছে এফ-১৬ জঙ্গিবিমান। তবে এ ঘটনায় পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে পরেছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

  • ইরান ইস্যুতে খোদ মার্কিন কর্মকর্তারা তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন

    ইরান ইস্যুতে খোদ মার্কিন কর্মকর্তারা তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন

    মে ১৭, ২০১৯ ১২:১৪

    ইরানের বিরুদ্ধে হোয়াইট হাউজের হুমকি ও যুদ্ধকামী তৎপরতার বিরুদ্ধে শুধু যে মার্কিন কর্মকর্তারা ও ইউরোপীয় মিত্ররাই প্রতিক্রিয়া দেখিয়েছে তাই নয় একই সঙ্গে আমেরিকার অভ্যন্তরেও উদ্বেগ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

  • ‘বাণিজ্য যুদ্ধে শক্তিশালী হবে চীন, দুর্বল হবে আমেরিকা’

    ‘বাণিজ্য যুদ্ধে শক্তিশালী হবে চীন, দুর্বল হবে আমেরিকা’

    মে ১৭, ২০১৯ ১১:৫০

    চীনের শীর্ষ পর্যায়ের সংবাদপত্র পিপলস ডেইলি বলেছে, আমেরিকার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধে বেইজিং কখনো আমেরিকার কাছে মাথা নত করবে না বরং চীন আরো শক্তিশালী হবে। মার্কিন অর্থনীতি যখন নতুন করে মন্দার কাবলে পড়তে যাচ্ছে তখন এই বক্তব্য দিল চীনা দৈনিকটি। পিপলস ডেইলিকে চীন সরকারের মুখপত্র হিসেবে দেখা হয়।

  • আমেরিকার সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আমেরিকার সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    মে ১৭, ২০১৯ ১০:২৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা আমাদের নেই। জাপানের কিয়োডো বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

  • আমেরিকা-ফ্রান্সের 'পরমাণু- কফিন' ছড়াচ্ছে  তেজস্ক্রিয়তা: উদ্বিগ্ন গুতেরেস

    আমেরিকা-ফ্রান্সের 'পরমাণু- কফিন' ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা: উদ্বিগ্ন গুতেরেস

    মে ১৬, ২০১৯ ১৬:৩৭

    প্রশান্ত মহাসাগরে মারাত্মক পরমাণু তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঘটনায় আজ(বৃহস্পতিবার) উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

  • মার্কিন একতরফা পদক্ষেপ সত্ত্বেও ইরান সর্বোচ্চ সংযম দেখিয়েছে: জারিফ

    মার্কিন একতরফা পদক্ষেপ সত্ত্বেও ইরান সর্বোচ্চ সংযম দেখিয়েছে: জারিফ

    মে ১৬, ২০১৯ ১৫:১৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ জাপান সফরে গিয়ে বলেছেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরান সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে। ইরানি জনগণের ওপর পুনরায় নিষেধাজ্ঞা দেয়ার পদক্ষেপকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করেন তিনি।

  • ইরান-আমেরিকা উত্তেজনা: উদ্বেগ জানালো পাকিস্তান

    ইরান-আমেরিকা উত্তেজনা: উদ্বেগ জানালো পাকিস্তান

    মে ১৬, ২০১৯ ১৩:৫১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। চলমান সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার জন্য দু পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

  • আমেরিকার শত্রুতা চরমে: 'আকাঙ্ক্ষার সংঘাতে' ইরান সবসময়ই বিজয়ী

    আমেরিকার শত্রুতা চরমে: 'আকাঙ্ক্ষার সংঘাতে' ইরান সবসময়ই বিজয়ী

    মে ১৬, ২০১৯ ১৩:৪৫

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, "তার দেশের শত্রুরা সীমা রেখার শেষ সীমায় পৌঁছে গেছে। যদিও তাদের বাহ্যিক অবস্থা জাঁকজমকপূর্ণ কিন্তু তারা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে।"

  • ইরান-আমেরিকা সামরিক উত্তেজনা: উদ্বিগ্ন মার্কিন কংগ্রেসম্যানেরা

    ইরান-আমেরিকা সামরিক উত্তেজনা: উদ্বিগ্ন মার্কিন কংগ্রেসম্যানেরা

    মে ১৬, ২০১৯ ১২:৫৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার চলমান সামরিক উত্তেজনায় দিন দিন উদ্বেগ বাড়ছে মার্কিন কংগ্রেসের সরকারি ও বিরোধীদলের আইন প্রণেতাদের মধ্যে। এ বিষয়ে অন্ধকারে না রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।