-
মার্কিন নিষেধাজ্ঞার প্রতি সমর্থন: সৌদি আরব এবং বাহরাইনকে ইরানের হুঁশিয়ারি
এপ্রিল ২৫, ২০১৯ ১২:১৬ইরানের কাছ থেকে তেল কেনার বিষয়ে বৃহৎ ক্রেতাদের জন্য দেয়া ছাড় আর নবায়ন করা হবে না বলে ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য সৌদি আরব এবং বাহরাইনের নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের তেলের বাজার দখলে নিতে কোনো দেশকে অনুমতি দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করে দিয়েছে তেহরান।
-
গণ মৃত্যুদণ্ডের নিন্দা করল হিজবুল্লাহ; আমেরিকাকে দোষারোপ
এপ্রিল ২৫, ২০১৯ ১০:১৭সৌদি আরবে মঙ্গলবার গণভাবে দেশটির যে ৩৭ নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার তীব্র নিন্দা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। একইসঙ্গে দলটি বলেছে, এ ঘটনার জন্য আমেরিকা কোনোভাবে দায় এড়াতে পারে না। আমেরিকা এই ঘৃণ্য অপরাধে সহযোগিতা করেছে বলেও হিজবুল্লাহ অভিযোগ করেছে।
-
আমেরিকার সঙ্গে বন্দী বিনিময় করতে প্রস্তুত ইরান
এপ্রিল ২৫, ২০১৯ ০৮:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশ বন্দী বিনিময় করতে প্রস্তুত রয়েছে। জারিফ বলেন, এ বিষয়ে তাকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কর্তৃত্ব দেয়া হয়েছে।
-
তুরস্কে জুলাই থেকে এস-৪০০ সরবরাহ শুরু হবে: রাশিয়া
এপ্রিল ২৫, ২০১৯ ০৫:৩১রাশিয়া বলেছে, তুরস্কে জুলাই থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করা শুরু হবে। মার্কিন হুঁশিয়ারিকে উপেক্ষা করে শুরু হবে এ তৎপরতা ।
-
নক্ষত্র যুদ্ধ: রাশিয়া-চীনের পরমাণু ভাণ্ডারে আগাম হামলার পরিকল্পনা করছে আমেরিকা!
এপ্রিল ২৪, ২০১৯ ২০:১৯মস্কো এবং বেইজিংয়ের পরমাণু বোমার ভাণ্ডারে ওয়াশিংটন আগাম হামলার পরিকল্পনা করছে বলে রাশিয়ার সামরিক বাহিনী মনে করছে। ১৯৮০’এর দশকের ‘নক্ষত্র যুদ্ধের’ কর্মসূচি পুনরায় চালু করা এবং ইউরোপে ক্রমবর্ধমান মার্কিন কথিত ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা’ ব্যবস্থা মোতায়েনের প্রতি ইঙ্গিত করে এ ধারণা ব্যক্ত করা হয়েছে।
-
আমেরিকা এফ-৩৫ না দিলে অন্য কোথাও দেখব: তুরস্ক
এপ্রিল ২৪, ২০১৯ ১৪:১১তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা যদি তার দেশকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ না করে তাহলে তারা অন্য কোনো দেশ থেকে এমন মানের বিমান সংগ্রহ করবে।
-
মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী পদক্ষেপের ব্যাপারে নিষ্ক্রিয় ইউরোপ
এপ্রিল ২৪, ২০১৯ ১৩:০০ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ছয় মাসের জন্য দেয়া ছাড় আর নবায়ন করা হবে না বলে মার্কিন সরকার যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারে ইউরোপ এখনো নিষ্ক্রিয় রয়েছে। তেহরানের ওপর চাপ সৃষ্টি করাই মার্কিন এ পদক্ষেপের উদ্দেশ্য।
-
নেতানিয়াহুর পাতানো ফাঁদে পা দিয়েছেন মার্কিন কর্মকর্তা: ইরান
এপ্রিল ২৪, ২০১৯ ১২:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন কর্মকর্তা ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাতানো ফাঁদে পা দিয়েছেন। ইসরাইলিদের এই খেলার পরিণতি ভয়াবহ বলে সতর্ক করেছেন জাওয়াদ জারিফ।
-
'তালেবানের চেয়ে বেশি মানুষ মেরেছে মার্কিন এবং আফগান বাহিনী'
এপ্রিল ২৪, ২০১৯ ১১:০৩আফগানিস্তানে তালেবানসহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর হাতে যত বেসামরিক মানুষ নিহত হয়েছে তারচেয়ে অনেক বেশি মানুষ নিহত হয়েছে মার্কিন এবং আফগান সরকারের বাহিনীর হাতে। আফগানিস্তানের জাতিসংঘ সহযোগিতা মিশন বা ইউএনএএমএ'র প্রতিবেদনে প্রথমবারের মতো এ তথ্য প্রকাশ করা হয়েছে।
-
আমরা কোন দেশের তেল নেব তা আমেরিকা বলে দেবে কেন: তুরস্কের প্রশ্ন
এপ্রিল ২৪, ২০১৯ ০৭:০৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আমেরিকা ইরানের কাছ থেকে কেনা বন্ধ করে অন্য দেশ থেকে তেল নেয়ার যে প্রস্তাব দিয়েছে তা হাস্যকর। মঙ্গলবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।