• ইরানে ‘গুপ্তচরবৃত্তির আখড়া’ মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী পালিত (অডিও)

    ইরানে ‘গুপ্তচরবৃত্তির আখড়া’ মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী পালিত (অডিও)

    নভেম্বর ০৪, ২০১৮ ১৭:১৫

    ইরানে আজ (রোববার) সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী পালিত হয়েছে।

  • ইরানে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস পালন: নতি স্বীকার না করার অঙ্গীকার

    ইরানে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস পালন: নতি স্বীকার না করার অঙ্গীকার

    নভেম্বর ০৪, ২০১৮ ১৪:৫৪

    ইরানে আজ পালিত হচ্ছে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী। মার্কিন সরকার ঠিক একই দিনে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজ শুরু করেছে। দ্বিতীয় দফা এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের ব্যাংকিং লেনদেন ও তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এর মাধ্যমে আমেরিকা ইরানের জনগণের বিরুদ্ধে তাদের চরম বিদ্বেষী মনোভাবের বিষয়টি তুলে ধরেছে।

  • মার্কিন ও ব্রিটিশ সেনাদের সেই কান্না সত্যিই শোনার মতো: জেনারেল জাফারি

    মার্কিন ও ব্রিটিশ সেনাদের সেই কান্না সত্যিই শোনার মতো: জেনারেল জাফারি

    নভেম্বর ০৪, ২০১৮ ১৩:৫৯

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, মি. ট্রাম্প! কখনোই ইরানকে হুমকি দেবেন না। এ প্রসঙ্গে তিনি ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন সেনা এবং পারস্য উপসাগরে মার্কিন ও ব্রিটিশ নৌসেনাদের কান্নার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ভীত-সন্ত্রস্ত সেনাদের সেই কান্না সত্যিই শোনার মতো।

  • ইরানের সঙ্গে সামরিক সংঘাতের অবস্থায় নেই আমেরিকা: আইআরজিসি

    ইরানের সঙ্গে সামরিক সংঘাতের অবস্থায় নেই আমেরিকা: আইআরজিসি

    নভেম্বর ০৪, ২০১৮ ০৭:১৩

    ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতের অবস্থায় নেই আমেরিকা। তিনি বলেন, আমেরিকা সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার অবস্থায় নেই।

  • ইরাক-ইরান সম্পর্ক নিয়ে আমেরিকা কথা বলতে পারে না: বাগদাদ

    ইরাক-ইরান সম্পর্ক নিয়ে আমেরিকা কথা বলতে পারে না: বাগদাদ

    নভেম্বর ০৪, ২০১৮ ০৬:২৮

    ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য মার্কিন সরকারকে অভিযুক্ত করেছে বাগদাদ। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে বাগদাদ কীভাবে সম্পর্ক রক্ষা করবে তা আমেরিকা নির্ধারণ করে দিতে পারে না।

  • ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বিপন্ন হবে: রাশিয়া

    ইরান-বিরোধী নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বিপন্ন হবে: রাশিয়া

    নভেম্বর ০৪, ২০১৮ ০৫:৪৫

    আমেরিকার পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন সরকারের এ পদক্ষেপ আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি বড় ধরনের আঘাতের শামিল।

  • ইরানের বিরুদ্ধে সংঘাতে আমেরিকা পরাজিত হয়েছে: সর্বোচ্চ নেতা

    ইরানের বিরুদ্ধে সংঘাতে আমেরিকা পরাজিত হয়েছে: সর্বোচ্চ নেতা

    নভেম্বর ০৩, ২০১৮ ১৩:৪৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত ৪০ বছর ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে। তবে এ ক্ষেত্রে আমেরিকা সবসময় পরাজিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আমেরিকার সব ধরনের নিষেধাজ্ঞা পুর্নবহালের ঘোষণা দেয়ার একদিন পর আজ শনিবার সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এ বক্তব্য এলো।

  • নিষেধাজ্ঞার পরও ইরান থেকে তেল নেবে রাশিয়া

    নিষেধাজ্ঞার পরও ইরান থেকে তেল নেবে রাশিয়া

    নভেম্বর ০৩, ২০১৮ ১৭:০১

    রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, মার্কিন সরকারের নতুন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহযোগিতা করবে মস্কো। তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মস্কো ইরান থেকে তেল নেবে।

  • সব রেকর্ড ছাড়িয়ে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি

    সব রেকর্ড ছাড়িয়ে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি

    নভেম্বর ০৩, ২০১৮ ১৬:২৩

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল বাণিজ্যনীতি গ্রহণের পরও চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সেপ্টেম্বর মাসে দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির নতুন রেকর্ড স্থাপিত হয়েছে।  

  • কৃষ্ণাঙ্গরা এত বোকা যে তাদের ভোট দেয়ার দরকার নেই: বলেছিলেন ট্রাম্প

    কৃষ্ণাঙ্গরা এত বোকা যে তাদের ভোট দেয়ার দরকার নেই: বলেছিলেন ট্রাম্প

    নভেম্বর ০৩, ২০১৮ ১৫:৫৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও বিশ্বস্ত সহচর মাইকেল কোহেন জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বার বার ডোনাল্ড ট্রাম্প কষ্ণাঙ্গদের সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করেছিলেন।