-
উ. কোরিয়ার জন্য মহড়া বাতিল করল দ. কোরিয়া ও আমেরিকা
অক্টোবর ২০, ২০১৮ ১৩:৩২আমেরিকা ও দক্ষিণ কোরিয়া আরো একটি গুরুত্বপূর্ণ যৌথ বিমান মহড়া বাতিল করেছে। মহড়ার কারণে উত্তর কোরিয়া ক্ষুব্ধ হতে পারে -এমন চিন্তা থেকে তা বাতিল করা হয়েছে।
-
খাশোগি হত্যা: সৌদির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে আমেরিকা
অক্টোবর ২০, ২০১৮ ০৩:১০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে রিয়াদের হাত থাকার বিষয়টি প্রমাণিত হলে রাজতান্ত্রিক দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ওয়াশিংটন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আভাস দেন ট্রাম্প।
-
সৌদিকে কোনো শাস্তিই দেবে না মিত্র আমেরিকা: বিশ্লেষক
অক্টোবর ১৮, ২০১৮ ১৮:৩৩আন্তর্জাতিক ক্ষেত্রে সৌদি আরবের সব ধরনের অপকর্মে আমেরিকার সংশ্লিষ্টতা থাকায় ওয়াশিংটন এ রাজতান্ত্রিক সৌদি সরকারকে কখনোই শাস্তি দেবে না। এ মন্তব্য করেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্কলার এবং রাজনৈতিক ভাষ্যকার ড. ডেনিস এলটার।
-
ভুলবশত মিত্রদের ওপর ব্মিান হামলা করল মার্কিন জোট
অক্টোবর ১৮, ২০১৮ ১৫:৩৫সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ভুলবশত তাদের মিত্র কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে এ হামলা হয়েছে এবং এতে অন্তত ছয় কুর্দি গেরিলা নিহত হয়।
-
অর্ধেক মার্কিন সেনা মনে করে ২০১৯ সালে চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ হবে
অক্টোবর ১৮, ২০১৮ ১৫:০৬আমেরিকার প্রায় অর্ধেক সেনা মনে করে যে, ২০১৯ সালের মধ্যে চীন অথবা রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ হবে। জনমত জরিপে দেখা গেছে- মার্কিন সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে যুদ্ধভীতি বাড়ছে।
-
নিষেধাজ্ঞার প্রতি আমেরিকার আসক্তি মাত্রা ছাড়িয়ে গেছে: ইরান
অক্টোবর ১৮, ২০১৮ ০২:৫৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নিষেধাজ্ঞার প্রতি আমেরিকার আসক্তি মাত্রা ছাড়িয়ে গেছে। ইরানের ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর মার্কিন সরকার মঙ্গলবার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক টুইটার বার্তায় জারিফ একথা বলেন।
-
মেলানিয়ার বিমানে ধোঁয়া; দ্রুত ফিরল ঘাঁটিতে
অক্টোবর ১৭, ২০১৮ ১৯:৪৫মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী একটি বিমান আজ (বুধবার) সকালে আকাশে ওড়ার পর তাতে অনাকাঙ্ক্ষিত ধোঁয়া দেখা দেয়ায় দ্রুতই সেটা বিমানবন্দরে অবতরণ করেছে। কারিগরী ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছিল বলে জানা গেছে। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয় নি।
-
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল রাশিয়া
অক্টোবর ১৭, ২০১৮ ১৫:৫৩রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, আমেরিকাকে অপছন্দ করে এমন প্রত্যেকটি দেশের ওপর চাপ বৃদ্ধি করার সব ধরনের সুযোগের সদ্বব্যবহার করছে ওয়াশিংটন।
-
মার্কিন যুদ্ধজাহাজকে হয়রানির অভিযোগ প্রত্যাখ্যান করল চীন
অক্টোবর ১৭, ২০১৮ ০৪:০৬দক্ষিণ চীন সাগরে নিজের একটি যুদ্ধজাহাজ হয়রানির শিকার হয়েছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, দক্ষিণ চীন সাগরের সব দ্বীপ ও এর আশপাশের পানিসীমার ওপর বেইজিং-এর ‘অকাট্য সার্বভৌম অধিকার’ রয়েছে।
-
খাশোগি হত্যা: সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৬, ২০১৮ ১৪:৩৩সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় যখন সৌদি রাজপরিবার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মুখে রয়েছে তখন রিয়াদ সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দেখা করবেন বলে কথা রয়েছে।