-
কুয়েত থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করছে আমেরিকা
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১০:০১কুয়েতে মোতায়েন দুটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কেন এ ব্যবস্থা প্রত্যাহার করা হচ্ছে সে সম্পর্কে পেন্টাগন কথা বলতে না চাইলেও কুয়েত মার্কিন পদক্ষেপকে ‘রুটিন ওয়ার্ক’ বলে দাবি করেছে।
-
‘উত্তর কোরিয়া একতরফাভাবে পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না’
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ০৫:১৫উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো বলেছেন, ওয়াশিংটন যতদিন তার দেশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রাখবে ততদিন পিয়ংইয়ং ‘কোন অবস্থাতেই’ একতরফাভাবে নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে না। তিনি আরো বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখে মার্কিন সরকার নিজের প্রতি পিয়ংইয়ং-এর অবিশ্বাস আরো গভীর করে তুলছে।
-
'আরব-ন্যাটো 'গঠনের চেষ্টা: নিউ ইয়র্কে বৈঠক
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১০:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য ন্যাটোর মতো একটি আঞ্চলিক জোট গঠনের লক্ষ্য নিয়ে নিউ ইয়র্কে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
-
প্রথমবারের মতো মার্কিন এফ-৩৫ বিমান বিধ্বস্ত
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ০৮:২৬মার্কিন মেরিন সেনাদের ব্যবহৃত একটি সর্বাধুনিক এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার বিধ্বস্ত হয়েছে। আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তিতে তৈরি এফ-৩৫ স্টিলথ বিমান বিধ্বস্তের এটাই প্রথম কোনো ঘটনা।
-
সিরিয়া থেকে ইরানকে বের করে দিতে পারে না আমেরিকা: মার্কিন প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১৩:৪১সিরিয়া থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আমেরিকা কিংবা রাশিয়া কেউই বের করে দিতে পারে না। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে একথা বলেছেন।
-
আফগান যুদ্ধের রাজনৈতিক সমাধানের প্রতি আবারো সমর্থন জানালো পাকিস্তান
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১৩:১৮পাকিস্তান আবারো আফগানিস্তানের চলমান যুদ্ধের রাজনৈতিক সমাধানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমে খালিলজাদের সঙ্গে আজ(শুক্রবার) বৈঠকের সময় এ সমর্থন ব্যক্ত করেন।
-
পূর্ব চীন সাগরে প্রথম বিমান মহড়া চালাল জাপান: অংশ নিয়েছে আমেরিকাও
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১১:৪৮জাপানের বিমান বাহিনী মার্কিন বি-৫২ কৌশলগত বোমারু বিমানের সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে। জাপান সাগর এবং পূর্ব চীন সাগরে এ মহড়া চালানোর কথা আজ(শুক্রবার) জানিয়েছে জাপানের সামরিক বাহিনী। তবে এই প্রথম পূর্ব চীন সাগরের ওপর বিমান মহড়া চালাল জাপান।
-
বায়তুল মুকাদ্দাসকে ছাড়া ইসরাইলের সঙ্গে শান্তি নয়: মাহমুদ আব্বাস
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১০:২৩ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, বায়তুল মুকাদ্দাসের পূর্ব অংশকে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করা ছাড়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে মাহমুদ আব্বাস একথা বলেছেন।
-
বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধির জন্য দায়ী কে?
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১৫:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক নীতি দায়ী। তিনি আজ (বুধবার) তেহরানে সাংবাদিকদের এ কথা বলেছেন।
-
ট্রাম্পের সঙ্গে কখনই বৈঠকে বসতে চাই নি: সাক্ষাৎকারে রুহানি
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১২:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তিনি কখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চান নি। তিনি জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসা ‘সঠিক’ হবে না।