-
ইরানে খোদায়ী বালু-সেনারা অলৌকিকভাবে হারিয়ে দেয় আমেরিকাকে
এপ্রিল ২৫, ২০১৮ ২০:২০আজ থেকে ৩৮ বছর আগে ১৯৮০ সালের এই দিনে ইরানে হামলা করতে আসা ৫ টি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার অলৌকিক ধূলি-ঝড়ের শিকার হয়ে ধ্বংস হয়ে যায়। তাবাস মরুতে পড়ে থাকে সেইসব সামরিক বিমান ও হেলিকপ্টারের জ্বলন্ত ধ্বংসাবশেষসহ পাইলট, নিহত কমান্ডো সেনা আর ক্রুদের পুড়ে যাওয়া দেহ।
-
তাবাস মরুভূমিতে মার্কিন ব্যর্থ অভিযানের বার্ষিকী আজ
এপ্রিল ২৫, ২০১৮ ১১:১৫ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী আজ। পারস্য উপসাগর থেকে চালানো এ অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী তেহরান থেকে ৫২ জন আটক ব্যক্তিকে উদ্ধারের পরিকল্পনা করেছিল। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর তেহরানের মার্কিন দূতাবাসের এসব কর্মীকে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করা হয়।
-
ইরানি সামরিক উপদেষ্টাদের হত্যার জবাব পাবে ইসরাইল: তেহরান
এপ্রিল ২৫, ২০১৮ ০২:৩৮সিরিয়ায় সাম্প্রতিক বিমান হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি দেয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি মঙ্গলবার রাশিয়ার উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইরানের বিরুদ্ধে আবার বাগাড়ম্বর করলেন ডোনাল্ড ট্রাম্প
এপ্রিল ২৫, ২০১৮ ০২:০৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে তার ভ্রান্ত দাবিগুলোর পুনরাবৃত্তি করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউজে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে নতুন করে ইরান বিরোধী বাগাড়ম্বর করেন ট্রাম্প।
-
'ইরানের রেড লাইন অতিক্রম করলে ইউরোপ-আমেরিকার পরাজয় নিশ্চিত'
এপ্রিল ২৪, ২০১৮ ১২:৪৭ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা ও ইউরোপ ইরানের রেড লাইন অতিক্রম করলে তারা নিশ্চিতভাবে পরাজিত হবে। আজ (মঙ্গলবার) রাশিয়ার উদ্দেশ্যে ইরান ত্যাগের আগে তেহরানে তিনি এ কথা বলেন। পরমাণু সমঝোতা প্রসঙ্গে তিনি বলেছেন, পরমাণু সমঝোতায় যেকোনো ধরণের পরিবর্তন ও সংস্কার অথবা তা পুরোপুরিভাবে বাস্তবায়ন না করার অর্থ হলো ওই সমঝোতা নষ্ট করা। সমঝোতাকে অস্তিত্বহীন করার সঙ্গে এর কোনো তফাৎ নেই।
-
মার্কিন ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা হবে: ইরানের প্রেসিডেন্ট
এপ্রিল ২৪, ২০১৮ ১১:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ যেকোনো ষড়যন্ত্র দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করবে। আজ (মঙ্গলবার) ইরানের পূর্ব আযারবাইজান প্রদেশে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। রুহানি বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও কিছু আরব দেশের ষড়যন্ত্র ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।
-
আমেরিকার কাছে কখনোই মাথানত করবে না ইরান: জেনারেল বাকেরি
এপ্রিল ২৩, ২০১৮ ০৯:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই আমেরিকা ও তার মিত্র দেশগুলোর কাছে মাথানত করবে না। এ কথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি আজ (সোমবার) তেহরানে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী প্রধানদের সম্মেলনে এ কথা বলেন।
-
জার্মানি ও ফ্রান্সের উচিত ইউরোপের স্বার্থ রক্ষা করা: জারিফ
এপ্রিল ২৩, ২০১৮ ০১:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে নিজের পরমাণু কর্মসূচি আরো অনেক গতিশীল ও অত্যাধুনিক পদ্ধতিতে শুরু করবে তার দেশ।
-
সিরিয়ায় ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে আমেরিকা: এরদোগান
এপ্রিল ২২, ২০১৮ ১০:৪৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে যা তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
-
আমেরিকাই বিশ্বের প্রধান মানবাধিকার লঙ্ঘনকারী দেশ: ইরান
এপ্রিল ২২, ২০১৮ ০৮:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরান ও বিশ্বের কয়েকটি দেশের বিষয়ে আমেরিকা যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে তাকে ‘বিদ্বেষ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান।