-
সিরিয়ায় ৩০ হাজার সীমান্তরক্ষী মোতায়েন করবে আমেরিকা: ক্ষুব্ধ তুরস্ক
জানুয়ারি ১৫, ২০১৮ ০৯:২৩মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোট সিরিয়া-তুরস্ক সীমান্তে ৩০ হাজারের একটি বিশাল সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে। এ বাহিনীতে সিরিয়ার বহু কুর্দি গেরিলা থাকবে। ধারণা করা হচ্ছে- মার্কিন এ পদক্ষেপে আরো ক্ষুব্ধ হয়ে উঠবে ন্যাটো জোটের একমাত্র মুসলিম সদস্য তুরস্ক।
-
সাম্প্রতিক গোলযোগে ৪০০ ব্যক্তি আটক হয়েছেন: ইরানের বিচার বিভাগ
জানুয়ারি ১৫, ২০১৮ ০৪:০৫ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক গোলযোগের সময় নাশকতামূলক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে মোট ৪০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া, গোলযোগের সময় নিহত হয়েছে ২৫ জন।
-
ক্ষেপণাস্ত্র হামলার ভুল সতর্কবার্তা: আমেরিকায় তীব্র আতঙ্ক
জানুয়ারি ১৪, ২০১৮ ০৬:১৮উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইতে ক্ষেপণাস্ত্র হামলার ভুল সতর্কবার্তায় দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালের ওই ভুল সতর্কবার্তাকে সত্যি মনে করে লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরে অবশ্য বার্তাটি সম্পর্কে জনগণকে সঠিক ধারণা দেয়া হয়।
-
মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ: 'কারণ ট্রাম্প'
জানুয়ারি ১৩, ২০১৮ ১৭:৪২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করতে না পেরে পদত্যাগ করেছেন পানামায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ফিলি। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার পক্ষে আর কাজ করা সম্ভব নয়।
-
সৌদি আরবকে ১৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার দেবে আমেরিকা
জানুয়ারি ১৩, ২০১৮ ১২:৫১মার্কিন সেনাবাহিনী সৌদি আরবকে ইউএইচ-৬০এম মডেলের ১৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার দেয়ার চুক্তি করেছে। এসব হেলিকপ্টার পেতে সৌদি আরবকে ২০ কোটি ডলার খরচ করতে হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
-
পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা: পাক সেনাপ্রধান
জানুয়ারি ১২, ২০১৮ ২৩:৩৩পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তাতে পুরো পাকিস্তানি জাতি মনে করছে আমরিকা বিশ্বাসঘাতকতা করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেলের সঙ্গে টেলিফোন সংলাপে তিনি একথা বলেছেন।
-
আমেরিকা-ইসরাইল সাম্প্রতিক বিক্ষোভের পরিকল্পনা করেছে: জুমার খতিব
জানুয়ারি ১২, ২০১৮ ১৫:৩৬তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানে যে বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটেছে তা ছিল ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার ষড়যন্ত্রের ফসল। আজ (শুক্রবার) জুমা নামাজের দ্বিতীয় খুতবায় তিনি একথা বলেছেন।
-
'গোপন আলোচনায়' পাকিস্তান এবং আমেরিকা: সম্পর্ক রক্ষার শেষ চেষ্টা
জানুয়ারি ১২, ২০১৮ ১৫:১৩পাকিস্তান এবং আমেরিকা 'গোপন আলোচনা চালাচ্ছে বলে দাবি করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। এ খবরে বলা হয়েছে, বিরাজমান নাজুক সম্পর্ক পুরোপুরি ভেঙ্গে পড়ার হাত থেকে রক্ষার লক্ষ্যে আলোচনা চলছে।
-
আমেরিকা সফরের বিরুদ্ধে নাগরিকদের সতর্ক করল তুরস্ক
জানুয়ারি ১২, ২০১৮ ১৪:০৫আমেরিকা সফরের বিষয়ে তুর্কি নাগরিকদের সতর্ক করেছে আংকারা সরকার। মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিনা প্রমাণে আটকের ঘটনা এড়ানোর জন্য তুর্কি সরকার নাগরিকদের জন্য এ সতর্কবার্তা উচ্চারণ করেছে।
-
নোংরা দেশ থেকে কেন লোকজন আমাদের দেশে আসে: ট্রাম্পের প্রশ্ন
জানুয়ারি ১২, ২০১৮ ১২:৩০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদেরকে উদ্দেশ করে প্রশ্ন করেছেন, কেন নোংরা দেশগুলো থেকে মানুষ আমেরিকায় আসে। ট্রাম্পের এই বক্তব্যকে চরম ঔদ্ধত্যপূর্ণ ও কূটনীতি-বহির্ভূত বক্তব্য হিসেবে দেখা হচ্ছে।