-
অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ; নিন্দা করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০১৮ ০৯:৫২ইরানের কয়েকটি শহরে সাম্প্রতিক বিক্ষোভ-প্রতিবাদে সমর্থনের নামে সহিংসতায় উসকানি দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খশরু।
-
শক্ত অবস্থানে পাকিস্তান: ‘আমেরিকার সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করা হবে’
জানুয়ারি ০২, ২০১৮ ০৯:১৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান-বিরোধী বক্তব্যের পর আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ট্রাম্পের বক্তব্যের পর পাক সরকার ওয়াশিংটনের বিষয়ে শক্ত অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
-
মার্কিন রাষ্ট্রদূত তলব: ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান
জানুয়ারি ০২, ২০১৮ ০৭:৫৬পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর ইসলামাবাদ এ পদক্ষেপ নিয়েছে।
-
আবার ইসরাইল সফর স্থগিত করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জানুয়ারি ০২, ২০১৮ ০০:০৫মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আবারো ইহুদিবাদী ইসরাইল সফর স্থগিত করেছেন। তবে এবারের সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যম।
-
২০১৮ সালে উত্তর কোরিয়ার সঙ্গে বিপজ্জনক যুদ্ধ লেগে যেতে পারে: মার্কিন সিনেটর
জানুয়ারি ০১, ২০১৮ ১৫:৪৮নতুন খ্রিস্টীয় বছর ২০১৮ সাল একটি অন্যতম বিপজ্জনক বছরে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন মার্কিন রিপাবলিকান দলের যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু বোমা ইস্যুতে সৃষ্ট উত্তেজনার জেরে দুই দেশের মধ্যে চলমান টানাপড়েনের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি।
-
ইরানের উন্নয়ন ও সাফল্যের কারণে শত্রুরা ক্ষুব্ধ: ড. রুহানি
জানুয়ারি ০১, ২০১৮ ১৫:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আর্থ-রাজনৈতিক ও আঞ্চলিক ক্ষেত্রে ইরানের উন্নয়ন ও সাফল্যে ক্ষুব্ধ হয়েছে শত্রুরা। আজ (সোমবার) ইরানের সংসদীয় কমিটিগুলোর সভাপতিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
-
অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের জবাব দেয়া হবে: মোহসেন রেজায়ি
জানুয়ারি ০১, ২০১৮ ১৩:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের জবাব দেয়া হবে। তিনি বলেন, ইরানে বিপ্লবের আগে যখন একনায়কতন্ত্র ছিল তখন আমেরিকা জনগণের প্রতিবাদের বিরোধিতা করতো এবং তা মোকাবিলায় ভূমিকা রাখতো। কিন্তু আজ সেই আমেরিকা মানুষের সাধারণ প্রতিবাদকে অপব্যবহারের চেষ্টা করছে।
-
পরমাণু অস্ত্রের বোতাম আমার টেবিলে: কিম জং উন
জানুয়ারি ০১, ২০১৮ ০৯:৪৭উত্তর কেরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশে এমন পরমাণু সক্ষমতা অর্জন করেছে যার ফলে আমেরিকার মূল ভূখণ্ডের পুরোটাতে এখন পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র আঘাত হানতে পারে। তিনি আরো জানিয়েছেন, পরমাণু অস্ত্র ছোঁড়ার বোতাম এখন তার টেবিলে।
-
ইরানের বিক্ষোভে আমেরিকা জড়িত: বিশ্লেষক
ডিসেম্বর ৩১, ২০১৭ ১৭:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাম্প্রতিক বিক্ষোভে আমরিকা জড়িত বলে মন্তব্য করেছেন পশ্চিমা বিশ্লেষক ও 'পলিটিক্স ফার্স্ট' নামের একটি ম্যাগাজিনের সম্পাদক মারকাস পাপাদোপুলোস। অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ইরানের কয়েকটি শহরে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি বিক্ষোভ-সমাবেশ সম্পর্কে তিনি এ মন্তব্য করেছেন।
-
'বেশি উত্তেজিত হবেন না': ট্রাম্পকে ইরান
ডিসেম্বর ৩১, ২০১৭ ১৪:১৪ইরানে কিছু পণ্যের দাম বাড়ার প্রতিবাদে দেশটির কয়েকটি শহরে অনুষ্ঠিত ছোটখাটো সমাবেশের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটের কড়া জবাব দিয়েছেন ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।