-
উত্তর কোরিয়া ও আমেরিকাকে সংযম প্রদর্শনের আহ্বান জানাল জার্মানি
আগস্ট ০৯, ২০১৭ ১৭:০৯আমেরিকা এবং উত্তর কোরিয়াকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জার্মানি। ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বের শেয়ার মার্কেটে যখন বড় ধরনের ধস নেমেছে তখন জার্মানি এ আহ্বান জানাল।
-
আগাম হামলার জন্য ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে: মার্কিন সিনেটর
আগস্ট ০৯, ২০১৭ ১৪:৪৮মার্কিন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর ড্যান সুলিভান বলেছেন, উত্তর কোরিয়ায় প্রথমে হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের কাছ থেকে অনুমোদন নিতে হবে। উত্তর কোরিয়ার ওপর ভয়ানক হামলা চালানো হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়ার পর সিনেটর সুলিভানের পক্ষ থেকে এ মন্তব্য এলো।
-
সিরিয়ায় মার্কিন বিমান হামলা চলছেই
আগস্ট ০৯, ২০১৭ ০৮:১৬সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মার্কিন বিমান হামলায় অন্তত ২৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
-
গুয়ামের মার্কিন ঘাঁটি আগুনে ঢেকে দেয়া হবে: পাল্টা হুমকি দিল পিয়ংইয়ং
আগস্ট ০৯, ২০১৭ ০৩:৪১উত্তর কোরিয়া বলেছে, প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত গুয়ামের মার্কিন ঘাঁটিগুলোতে আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। এ পরিকল্পনার আওতায় হামলা চালিয়ে গুয়ামের মার্কিন ঘাঁটিগুলোকে আগুনে ঢেকে দেয়া হবে। পিয়ংইয়ংয়ে জোরালো হামলা চালানো হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হুমকি দেয়ার পরই এ ঘোষণা দেয় উত্তর কোরিয়া।
-
জাপানে বিতর্কিত বিমান ওসপ্রের উড্ডয়ন: ক্ষোভ জানাল টোকিও
আগস্ট ০৮, ২০১৭ ২০:১৬জাপানের আকাশে মার্কিন বিতর্কিত বিমান ওসপ্রের উড্ডয়ন করায় আজ(মঙ্গলবার) ক্ষোভ প্রকাশ করেছে টোকিও। অস্ট্রেলিয়ায় ওসপ্রে দুর্ঘটনায় তিন মেরিন সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত রোববার এ বিমান উড্ডয়ন জাপানের আকাশে বন্ধ রাখার এ আহ্বান জানানো হয়েছিল। এ আহ্বানকে উপেক্ষা জাপানের আকাশে এ বিমান উড্ডয়ন করেছে।
-
প্রশিক্ষণ নিতে আমেরিকায় বিমান ও সেনা পাঠিয়েছে সৌদি আরব
আগস্ট ০৮, ২০১৭ ১৯:৫৬উন্নত প্রশিক্ষণ নেয়ার জন্য পাইলট ও বিমানের প্রযুক্তি বিষয়ক ক্রুদেরকে আমেরিকায় পাঠিয়েছে রাজকীয় সৌদি বিমান বাহিনী। নেভাদার নেলিস বিমানঘাঁটিতে বিমান যুদ্ধের এ প্রশিক্ষণ দেয়া হবে। বুধবার থেকে ‘এক্সারসাইজ রেড ফ্ল্যাগ’ নামের এ মহড়া শুরু হচ্ছে।
-
ফিলিপাইনে ড্রোন হামলার পরিকল্পনা করছে পেন্টাগন
আগস্ট ০৮, ২০১৭ ১২:০০ফিলিপাইনে ড্রোন হামলা চালানোর কর্মসূচি নেয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দফতর। বিশ্বজুড়ে ড্রোন কর্মসূচি বিস্তারের অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনীকে এ হামলা চালানোর কর্তৃত্ব দেয়ার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে।
-
ট্রাম্পের বেশিরভাগ বিবৃতি মিথ্যা এবং বিভ্রান্তিকর’
আগস্ট ০৮, ২০১৭ ০৮:০৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ বিবৃতি মিথ্যা এবং বিভ্রান্তিকর। তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট পলিটিফ্যাক্ট এবং বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনৈতিক মিথ্যাচারকে পুরোপুরি নতুন একটি পর্যায়ে নিয়ে গেছেন তিনি।
-
হামলা করলে আমেরিকাকে মারাত্মক শিক্ষা দেব: উ. কোরিয়া
আগস্ট ০৭, ২০১৭ ১৬:২০উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি হামলা চালানোর মতো দুঃসাহস দেখায় তাহলে পরমাণু অস্ত্র দিয়ে দেশটিকে মারাত্মক শিক্ষা দেয়া হবে।
-
মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে রাশিয়া বদ্ধপরিকর!
আগস্ট ০৭, ২০১৭ ১৫:৩৬আন্তর্জাতিক বাজারে মুদ্রা নিষ্পত্তির ক্ষেত্রে রাশিয়া মার্কিন পেমেন্ট সিস্টেম এবং ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। রাশিয়ার ওপর আরোপিত নয়া মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ সোমবার জানিয়েছেন। রুশ বার্তা সংস্থা রিয়া এ খবর দিয়েছে।