জাপানে বিতর্কিত বিমান ওসপ্রের উড্ডয়ন: ক্ষোভ জানাল টোকিও
https://parstoday.ir/bn/news/world-i43766-জাপানে_বিতর্কিত_বিমান_ওসপ্রের_উড্ডয়ন_ক্ষোভ_জানাল_টোকিও
জাপানের আকাশে মার্কিন বিতর্কিত বিমান ওসপ্রের উড্ডয়ন করায় আজ(মঙ্গলবার) ক্ষোভ প্রকাশ করেছে টোকিও। অস্ট্রেলিয়ায় ওসপ্রে দুর্ঘটনায় তিন মেরিন সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত রোববার এ বিমান উড্ডয়ন জাপানের আকাশে বন্ধ রাখার এ আহ্বান জানানো হয়েছিল। এ আহ্বানকে উপেক্ষা জাপানের আকাশে এ বিমান উড্ডয়ন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৭ ২০:১৬ Asia/Dhaka
  • জাপানে বিতর্কিত বিমান ওসপ্রের উড্ডয়ন: ক্ষোভ জানাল টোকিও

জাপানের আকাশে মার্কিন বিতর্কিত বিমান ওসপ্রের উড্ডয়ন করায় আজ(মঙ্গলবার) ক্ষোভ প্রকাশ করেছে টোকিও। অস্ট্রেলিয়ায় ওসপ্রে দুর্ঘটনায় তিন মেরিন সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত রোববার এ বিমান উড্ডয়ন জাপানের আকাশে বন্ধ রাখার এ আহ্বান জানানো হয়েছিল। এ আহ্বানকে উপেক্ষা জাপানের আকাশে এ বিমান উড্ডয়ন করেছে।

মার্কিন মেরিন বাহিনীর আক্রমণ অভিযানে সহায়তা করার প্রধান বিমান হিসেবে এমভি-২২ ওসপ্রে ব্যবহার করা হয়। জাপানের ওকিনওয়ার ফুতেমা ঘাঁটিতে কয়েক ডজন ওসপ্রে বিমান মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী। দুর্ঘটনাপ্রবণ হওয়ার কারণে এ নিয়ে স্থানীয় অধিবাসীদের মধ্যে প্রচণ্ড উদ্বেগ দেখা দিয়েছে।

কিন্তু জাপানের আহ্বান জানানো মাত্র দুদিনের মাথায় ওকিনওয়ার আকাশে ওসপ্রে বিমান উড্ডয়ন করে। এতে মার্কিন লে. জেনারেল লরেন্স নিকোলসনে কাছে আজ ক্ষোভ জানান ওকিনওয়ার ডেপুটি গভর্নর মোরিতাকা তোমিকাওয়া। তিনি বলেন, জাপানের অনুরোধ উপেক্ষা করায় যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে তা মেটানো সহজ হবে না। মোরিতাকার বরাত দিয়ে জাপানের এ খবর দিয়েছে এনএইচকে সংবাদপত্র।

পার্সটুডে/মূস রেজা/৮