• ইরানের পরমাণু সমঝোতা নিয়ে প্রত্যয়নপত্র না দেয়ার পথ খুঁজছেন ট্রাম্প

    ইরানের পরমাণু সমঝোতা নিয়ে প্রত্যয়নপত্র না দেয়ার পথ খুঁজছেন ট্রাম্প

    জুলাই ২৩, ২০১৭ ০৩:৪২

    ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে মার্কিন প্রশাসনকে যে প্রত্যয়নপত্র দিতে হয় তা থেকে সরে আসার পথ খুঁজছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পথ বের করার জন্য বিশ্বস্ত কর্মীদের একটি দলকে নিয়োগ করেছেন তিনি। এ কাজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে দিয়ে হতাশাব্যঞ্জক ফল পাওয়ার পরই নতুন টিম নিয়োগ দেয়া হয়।

  • মার্কিন বন্দিদের মুক্তি দিন নইলে মারাত্মক পরিণতি: ইরানকে আমেরিকা

    মার্কিন বন্দিদের মুক্তি দিন নইলে মারাত্মক পরিণতি: ইরানকে আমেরিকা

    জুলাই ২২, ২০১৭ ০৮:২৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকা বলেছে, ইরানের কারাগারে আটক সব মার্কিন নাগরিককে মুক্তি না দিলে তেহরানকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

  • ‘সিরিয়ার অবকাঠামো ধ্বংসের জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে’

    ‘সিরিয়ার অবকাঠামো ধ্বংসের জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে’

    জুলাই ২২, ২০১৭ ০৮:০০

    দামেস্ক বলেছে, সিরিয়ার বেসরকারি লক্ষ্যবস্তুতে বোমা হামলা করে অবকাঠামো ধ্বংসের জন্য আমেরিকা এবং তার মিত্রদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া, আইনগত ভাবে তাদেরকে দায়ীও থাকতে হবে। জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা চিঠিতে এ দাবির কথা জানিয়েছে দামেস্ক।

  • পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী অভিযানের অর্থ সরবরাহ বন্ধ করল আমেরিকা

    পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী অভিযানের অর্থ সরবরাহ বন্ধ করল আমেরিকা

    জুলাই ২২, ২০১৭ ০৭:০৪

    আমেরিকা পাকিস্তানের সামরিক বাহিনীকে সন্ত্রাস বিরোধী অভিযানের ব্যয় বাবদ অর্থ সরবরাহ বন্ধ করে দিয়েছে। হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে এ অর্থ প্রদান বন্ধ করে দেয়া হয়।

  • আসাদ-বিরোধী সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধের বিষয়টি নিশ্চিত করল আমেরিকা

    আসাদ-বিরোধী সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধের বিষয়টি নিশ্চিত করল আমেরিকা

    জুলাই ২২, ২০১৭ ০৩:৩১

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে জড়িত দেশটির কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদের প্রতি আমেরিকার সমর্থন বন্ধের খবর নিশ্চিত করেছেন মার্কিন শীর্ষ স্থানীয় এক জেনারেল। গত কয়েক বছর ধরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এসব সন্ত্রাসীকে গোপনে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আসছিল।

  • রাশিয়া শুধু শক্তির ভাষা বোঝে: মার্কিন জেনারেল

    রাশিয়া শুধু শক্তির ভাষা বোঝে: মার্কিন জেনারেল

    জুলাই ২২, ২০১৭ ০২:২৩

    ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার লে. জেনারেল ফ্রেডেরিক বেন হজেস বলেছেন, রাশিয়া কেবল শক্তির ভাষায় কথা বললে উপলব্ধি করে এবং দুর্বলতাকে ঘৃণা করে। তিনি রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যাওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন।

  • পানির তলা থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া!

    পানির তলা থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া!

    জুলাই ২১, ২০১৭ ১৬:০৩

    মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ধারণা করছেন, উত্তর কোরিয়া হয়ত পরবর্তী ক্ষেপণাস্ত্র পরীক্ষা পানির তলা থেকে চালাবে। অদূর ভবিষ্যতে দেশটি ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে আগ্রহী হয়ে উঠেছে বলেই ধারণা করা হচ্ছে।

  • মার্কিন হুমকি মোকাবেলায় নতুন কৌশল নিচ্ছেন পুতিন

    মার্কিন হুমকি মোকাবেলায় নতুন কৌশল নিচ্ছেন পুতিন

    জুলাই ২১, ২০১৭ ১৩:৫৮

    মার্কিন নৌবাহিনীর হুমকি মোকাবেলায় রাষ্ট্রীয় নতুন নীতি-কৌশলের অনুমোমন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের বিভিন্ন সাগর ও মহাসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে।

  • উইকিলিকস আমেরিকাকে ধ্বংস করে দেবে: সিআইএ প্রধান

    উইকিলিকস আমেরিকাকে ধ্বংস করে দেবে: সিআইএ প্রধান

    জুলাই ২১, ২০১৭ ১৩:০৬

    মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র প্রধান মাইক পোম্পেও বলেছেন, অনুসন্ধানিমূলক তথ্য ফাঁসকারী সংস্থা উইকিলিকস আমেরিকাকে ধ্বংসের চেষ্টা করছে। সে কারণে তিনি এ সংস্থাকে পছন্দ করেন না।

  • আসাদকে সরানো নয়, রাজনৈতিক সমাধান চাই: আমেরিকা

    আসাদকে সরানো নয়, রাজনৈতিক সমাধান চাই: আমেরিকা

    জুলাই ২১, ২০১৭ ০৭:৫৭

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অবিলম্বে সরানোর দাবি থেকে সরে গেছে আমেরিকা। পাশাপাশি সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান চায় বলেও ঘোষণা করেছে ওয়াশিংটন। এ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী উপদেষ্টা টম বোসার্ট।