-
আমি মুসলমান হিসেবে নিবন্ধন করব: মেডেলিন অলব্রাইট
জানুয়ারি ২৭, ২০১৭ ১২:২৭আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট জানিয়েছেন, তিনি নিজেকে মুসলমান হিসেবে নিবন্ধন করাতে প্রস্তুত রয়েছেন। দেশটির নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী তৎপরতার প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষকরে ট্রাম্প প্রশাসন মুসলমানদেরকে আলাদাভাবে নিবন্ধন করাবে বলে যে কথা শোনা যাচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছেন তিনি। মেডেলিন অলব্রাইট হচ্ছেন আমেরিকার প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী।
-
লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে মেক্সিকোর ঐক্যবদ্ধ হওয়া উচিত: মোরালেস
জানুয়ারি ২৭, ২০১৭ ০৮:৩৯বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, লাতিন আমেরিকা এবং ক্যারাবিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে মেক্সিকোর ঐক্যবদ্ধ হওয়া উচিত। সীমান্ত প্রাচীর নির্মাণ নিয়ে যখন মেক্সিকোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েন তুঙ্গে তখন এ আহ্বান জানানো হলো।
-
স্বাধীন দেশে হস্তক্ষেপের দিন শেষ: থেরেসা মে
জানুয়ারি ২৭, ২০১৭ ০৩:১৬ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, বিশ্বের স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ও ব্রিটেনের হস্তক্ষেপের দিন শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র সফররত মে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার রিপাবলিকান আইন প্রণেতাদের এক সম্মেলনে এ মন্তব্য করেছেন।
-
প্রাচীর নিমার্ণ বিতর্ক: যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
জানুয়ারি ২৬, ২০১৭ ২১:৪৯মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ নিয়ে বিতর্ককে কেন্দ্র করে এ সফর বাতিল করা হয়েছে।
-
সিরিয়ায় “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠার ফলাফল খতিয়ে দেখুন: আমেরিকাকে রাশিয়া
জানুয়ারি ২৬, ২০১৭ ২০:১৬সিরিয়ার ভেতরে কথিত “নিরাপদ অঞ্চল” প্রতিষ্ঠা সংক্রান্ত ওয়াশিংটনের পরিকল্পনার ফলাফল গভীর ভাবে বিবেচনার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
-
‘১৮ মাসের মধ্যে ইইউ’র একক মুদ্রা ইউরোর মৃত্যু ঘটবে’
জানুয়ারি ২৬, ২০১৭ ১৫:১৯ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর মৃত্যু ঘটবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ইউরোপীয় ইউনিয়নে আমেরিকার সম্ভাব্য রাষ্ট্রদূত অধ্যাপক টেড ম্যালোচ। ব্রিটেনে বসবাসকারী ম্যালোচ দেশটির সরকারি অর্থ পরিচালিত সম্প্রচার সংস্থা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ ভবিষ্যৎবাণী করেন।
-
আমেরিকার তৈরি অত্যাধুনিক বোমারু বিমান উন্মোচন করল সৌদি আরব
জানুয়ারি ২৬, ২০১৭ ০৭:৩৪আমেরিকার তৈরি অত্যাধুনিক বোমারু বিমান এফ-১৫এসএ উন্মোচন করেছে সৌদি আরব। ইয়েমেনে চলমান আগ্রাসী রক্তক্ষয়ী যুদ্ধের কারণে অব্যাহত আন্তর্জাতিক কঠোর সমালোচনার মুখে এ বিমানের উন্মোচন করল রিয়াদ।
-
আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবেই: রাশিয়া
জানুয়ারি ২৬, ২০১৭ ০৬:২৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার ফলে নিঃসন্দেহে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক ভালো হবে। তিনি বুধবার রুশ পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে বলেন, “আমরা নিশ্চিতভাবে আমেরিকার সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করতে চাই। সাধারণ কোনো বিশ্বাস থেকে আমাদের মধ্যে এ আশাবাদ সৃষ্টি হয়নি।”
-
আমেরিকাকে সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করতে হবে: মার্কিন সিনেটর
জানুয়ারি ২৬, ২০১৭ ০৫:৪৮সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন একজন মার্কিন সিনেটর। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট প্রতিনিধি তুলসি গ্যাবার্ড একমাসের সিরিয়া সফর শেষে এ আহ্বান জানিয়েছেন। এ সফরে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন।
-
ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম ড্রোন হামলা হলো ইয়েমেনে
জানুয়ারি ২৫, ২০১৭ ০৭:১৮মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম ড্রোন হামলা ইয়েমেনে চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর এ কথা জানিয়েছে।