• আমেরিকা-ফিলিপাইন ‘শেষ’ যৌথ নৌমহড়া শুরু

    আমেরিকা-ফিলিপাইন ‘শেষ’ যৌথ নৌমহড়া শুরু

    অক্টোবর ০৪, ২০১৬ ১৫:৩২

    আমেরিকা এবং ফিলিপাইন আজ (মঙ্গলবার) যৌথ নৌমহড়া শুরু করেছে। আমেরিকার সঙ্গে যৌথ মহড়া আর চালানো হবে না বলে ফিলিপাইনের প্রেসিডেন্ট এর আগে প্রতিশ্রুতি ব্যক্ত করায় একে দেশ দু’টির মধ্যে শেষ যৌথ সামরিক মহড়া বলে বিবেচনা করা হচ্ছে।

  • সিরিয়ায় প্রথমবারের মতো এস-৩০০ মোতায়েন করল রাশিয়া

    সিরিয়ায় প্রথমবারের মতো এস-৩০০ মোতায়েন করল রাশিয়া

    অক্টোবর ০৪, ২০১৬ ১৪:০১

    রাশিয়া প্রথমবারের মতো সিরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ মোতায়েন করেছে। মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক তিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে।

  • আমেরিকায় ঘাঁটি গাড়ছে মহাজীবাণু: বছরে মারা যায় ৭৫ হাজার মানুষ

    আমেরিকায় ঘাঁটি গাড়ছে মহাজীবাণু: বছরে মারা যায় ৭৫ হাজার মানুষ

    অক্টোবর ০৪, ২০১৬ ০৯:১৮

    মার্কিন অনেক হাসপাতালেই ওষুধ প্রতিরোধে সক্ষম সুপারবাগ বা মহাজীবাণু সংক্রমণ সাধারণ বিষয় হয়ে উঠেছে। দেশটিতে প্রতিবছর প্রায় ৭৫ হাজার ব্যক্তি এ ভাবে মহাজীবাণুর হাতে বেঘোরে প্রাণ হারায়। মার্কিন স্বাস্থ্যসেবা খাত মহাজীবাণুর এমন আক্রমণকে প্রায় স্বাভাবিক ঘটনা হিসেবেই মেনে নিয়েছে।

  • সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল করেছে আমেরিকা

    সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল করেছে আমেরিকা

    অক্টোবর ০৩, ২০১৬ ২২:৪১

    সিরিয়ায় ব্যর্থ যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিল করেছে আমেরিকা। সিরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়ে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন আমেরিকা এ ঘোষণা দিল।

  • ‘আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করায় ফিলিপাইনকে সমর্থন জানাল চীন-রাশিয়া’

    ‘আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করায় ফিলিপাইনকে সমর্থন জানাল চীন-রাশিয়া’

    অক্টোবর ০৩, ২০১৬ ০৯:০৪

    ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, রাশিয়া এবং চীনের কাছে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর ওই দু’টি দেশ তাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এক টেলিভিশন ভাষণে বলেছেন, লাওসে গত মাসে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনের অবকাশে ফিলিপাইনের প্রতি এ সমর্থন দেয় বেইজিং ও মস্কো।

  • পরমাণু অস্ত্র নিয়ে বাগযুদ্ধ: পাক-ভারতকে সাবধান করল আমেরিকা

    পরমাণু অস্ত্র নিয়ে বাগযুদ্ধ: পাক-ভারতকে সাবধান করল আমেরিকা

    অক্টোবর ০২, ২০১৬ ১৬:২৬

    ভারতের সঙ্গে সংঘাতে পরমাণু অস্ত্র নিয়ে কথা না তুলতে পাকিস্তানকে ‘প্রকাশ্যে ও সরাসরি’ অনুরোধ করেছে আমেরিকা। এছাড়া, পাক-ভারত দু দেশকেই তাদের যোগাযোগের মাধ্যম খোলা রাখার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

  • আমেরিকার স্কুলে গোলাগুলি চলছেই: এবার নিহত ৬ বছরের শিশু

    আমেরিকার স্কুলে গোলাগুলি চলছেই: এবার নিহত ৬ বছরের শিশু

    অক্টোবর ০২, ২০১৬ ০৮:৩২

    মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ছয় বছরের একটি শিশু নিহত হয়েছে। সাউথ ক্যারেলিনা অঙ্গরাজ্যের একটি এলিমেন্টারি স্কুলে ১৪ বছরের এক কিশোরের গুলিতে ওই শিশু গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেয়ার তিন দিন পর তার মৃত্যু হয়।

  • সৌদি ডেপুটি যুবরাজ সালমানের উচ্চাভিলাস ও এর সম্ভাব্য পরিণতি

    সৌদি ডেপুটি যুবরাজ সালমানের উচ্চাভিলাস ও এর সম্ভাব্য পরিণতি

    অক্টোবর ০১, ২০১৬ ১৫:৩৪

    ২০১৫ সালের জানুয়ারি মাসে সৌদি রাজা আবদুল্লাহর মৃত্যুর পর দেশটির নতুন রাজা হন সালমান বিন আবদুল আজিজ। এভাবে সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ সৌদের ৪৩ পুত্রের মধ্য থেকে আরও একজন দেশটির সিংহাসনে আসীন হন।

  • ‘চীনকে ঠেকাতে পানির নিচের ড্রোন নামাবে আমেরিকা’

    ‘চীনকে ঠেকাতে পানির নিচের ড্রোন নামাবে আমেরিকা’

    সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১৩:৩৩

    এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সরঞ্জামের আধুনিকায়ন করবে আমেরিকা। এ অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদারের লক্ষ্যে এ সব পদক্ষেপ গ্রহণ করা হবে। এ জন্য নতুন ডুবোজাহাজ, পানির নিচের ড্রোনসহ আধুনিক বিমান মোতায়েন করবে আমেরিকা।

  • দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েন: আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিল চীন

    দ. কোরিয়ায় ‘থাড’ মোতায়েন: আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিল চীন

    সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১১:৫৫

    দক্ষিণ কোরিয়ার মাটিতে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে আমেরিকার প্রতি আবারো কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। অবিলম্বে ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হবে বলে আমেরিকার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি দিল চীন।