-
দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১০:১৫দেশ থেকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য আমেরিকা যে প্রস্তাব দিয়েছে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
-
সামান্য কিছু ইরানি ইউক্রেনে রয়েছেন তবে নিরাপদে আছেন
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৬:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, অল্প কিছু সংখ্যক ইরানি নাগরিক ইউক্রেনে আটকা পড়েছেন তবে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
-
নিরাপত্তা পরিষদে এখনও রাশিয়ার একটি চেয়ার আছে: উলিয়ানোভ
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৪:২৩মার্কিন কংগ্রেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মস্কো বলেছে, নিরাপত্তা পরিষদে এখনও রাশিয়ার একটি চেয়ার আছে এবং এটি ভেটো ক্ষমতার অধিকারী।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
-
রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৯রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই। তিনি শনিবার মস্কোয় বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।
-
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৬ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেশটিতে রাশিয়া সামরিক অভিযান আবার শুরু করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার অভিযানের নির্দেশ দিয়ে শুক্রবার তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে মস্কোর পক্ষ থেকে কিয়েভকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কিয়েভ সে আহ্বানে সাড়া না দেয়ায় রুশ সেনাবাহিনীকে আবার তাদের অভিযান শুরু করতে বলা হয়েছে।
-
‘জেলেনস্কি কিয়েভ থেকে পালিয়ে গেছেন’
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৬:৪৪রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল (শুক্রবার) রাজধানী কিয়েভ থেকে পালিয়ে পশ্চিমাঞ্চলীয় লভিব শহরে চলে গেছেন।
-
ইউক্রেনকে সাড়ে তিনশ' কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৬:০৭ইউক্রেনের জন্য সাড়ে তিনশ' কোটি ডলার সামরিক সহায়তা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই সহায়তা ইউক্রেনে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
-
প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৪:৪০ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া এবং ইউক্রেনের সামরিক বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। এ অবস্থার মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে কিয়েভ থেকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা। মার্কিন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
-
ইউক্রেনের সমর্থনে লন্ডনে মানববন্ধন
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৪:১৯আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সমর্থনে লন্ডনে মিছিল ও মানববন্ধন করেছেন ইউক্রেন প্রেমিকরা।
-
ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৪:১১ইউক্রেন ইস্যুতে নেতিবাচক অবস্থান গ্রহণ করার কারণে ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো।