• ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না: ফ্রান্সকে ট্রাম্প

    ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না: ফ্রান্সকে ট্রাম্প

    সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১০:৪১

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না ওয়াশিংটন।

  • পরমাণু সমঝোতার ধারা পরিবর্তন করা যাবে না: ম্যাকরনকে রুহানি

    পরমাণু সমঝোতার ধারা পরিবর্তন করা যাবে না: ম্যাকরনকে রুহানি

    সেপ্টেম্বর ০১, ২০১৯ ০২:২৩

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ধারাগুলোতে কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না। গতরাতে ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টদের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

  • ইরান-আমেরিকা শিগগিরি বৈঠক হবে: ফ্রান্সের প্রেসিডেন্টের আশাবাদ

    ইরান-আমেরিকা শিগগিরি বৈঠক হবে: ফ্রান্সের প্রেসিডেন্টের আশাবাদ

    আগস্ট ২৭, ২০১৯ ০৫:০৯

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তিনি আশা করছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেতরে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে।

  • ফ্রান্সের বিয়ারিটজ শহরে ম্যাকরনের সঙ্গে জারিফের নজিরবিহীন সাক্ষাৎ

    ফ্রান্সের বিয়ারিটজ শহরে ম্যাকরনের সঙ্গে জারিফের নজিরবিহীন সাক্ষাৎ

    আগস্ট ২৬, ২০১৯ ০২:০১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ফ্রান্সের বিয়ারিটজ শহরে জি-সেভেন শীর্ষ সম্মেলনের অবকাশে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমা গণমাধ্যম শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠীর শীর্ষ সম্মেলন শুরু হওয়ার পর বিয়ারিটজে কয়েক ঘণ্টার জন্য জারিফের এ সফরকে নজিরবিহীন ঘটনা বলে বর্ণনা করেছে।

  • প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে: জারিফ

    প্রেসিডেন্ট ম্যাকরনের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে: জারিফ

    আগস্ট ২৪, ২০১৯ ০২:০৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে তার ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। ২০১৮ সালের মে মাসে আমেরিকা একতরফাভাবে এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ইউরোপ যে প্রচেষ্টা শুরু করে তার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

  • ফ্রান্সের কাছ থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করল ইরান

    ফ্রান্সের কাছ থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করল ইরান

    আগস্ট ১৩, ২০১৯ ০২:৪৪

    পরমাণু সমঝোতাকে বাঁচিয়ে রাখার জন্য ফ্রান্সের পক্ষ থেকে চূড়ান্ত ও নির্ভরযোগ্য প্রস্তাব পাওয়ার কথা অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, গত দু’সপ্তাহে পরমাণু সমঝোতা রক্ষা করার উপায় নিয়ে ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টরা কয়েক দফা টেলিফোনে কথা বললেও সেখানে নীতি নির্ধারণী কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।

  • ফরাসি প্রেসিডেন্টকে তিরস্কার করলেন ট্রাম্প

    ফরাসি প্রেসিডেন্টকে তিরস্কার করলেন ট্রাম্প

    আগস্ট ০৯, ২০১৯ ১৭:৪৭

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে তিরস্কার করে বলেছেন, তিনি আমেরিকার পক্ষ থেকে ইরানকে কোনো মিশ্র সিগন্যাল দিতে পারেন না। গতকাল (বৃহস্পতিবার) টুইটার পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও আমেরিকার ভেতরে মধ্যস্থতা করার জন্য কাউকে কর্তৃত্ব দেয়া হয় নি।

  • ইরান ও ফ্রান্সের বিরুদ্ধে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে আমেরিকা: রুহানি

    ইরান ও ফ্রান্সের বিরুদ্ধে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে আমেরিকা: রুহানি

    আগস্ট ০৭, ২০১৯ ০২:৪৯

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে তার দেশের সবচেয়ে ন্যুনতম আশা হচ্ছে, ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে। তিনি মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ মন্তব্য করেন।

  • ইউরোপকে ইরানের তেল ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে: রুহানি

    ইউরোপকে ইরানের তেল ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে: রুহানি

    জুলাই ৩১, ২০১৯ ০১:৩৫

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে ইউরোপের কাছ থেকে ইরান সবচেয়ে কম যে আশাটি করে তা হচ্ছে, বিশ্বের সঙ্গে ইরানের তেল ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা। তিনি মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। রুহানি বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপ এরইমধ্যে অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছে।

  • ইমানুয়েল ম্যাকরনের ‘মূর্খতার’ জবাব দেয়া হবে: ডোনাল্ড ট্রাম্প

    ইমানুয়েল ম্যাকরনের ‘মূর্খতার’ জবাব দেয়া হবে: ডোনাল্ড ট্রাম্প

    জুলাই ২৭, ২০১৯ ০৩:০৪

    ফ্রান্স সরকার আমেরিকার বৃহৎ তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর ওপর শুল্ক আরোপ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুল্ক আরোপ করার এ ঘটনাকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ‘নির্বুদ্ধিতা’ হিসেবে আখ্যায়িত করে এর পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।