-
ইরাক আগ্রাসনে একমাত্র ‘বিজয়ী’ ইরান: মার্কিন গবেষণা রিপোর্ট
জানুয়ারি ২০, ২০১৯ ১৩:৪২ইরাকে মার্কিন আগ্রাসনের ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে একমাত্র বিজয়ী বলে আখ্যা দিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। ১,৩০০ পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনী একথা বলেছে। গবেষণা প্রতিবেদনটি দুই খণ্ডে প্রকাশ করা হয়েছে।
-
ইরান-ইরাক সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার আমেরিকার নেই: জারিফ
জানুয়ারি ১৮, ২০১৯ ০৪:০৯ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ বলেছেন, ইরাকের সঙ্গে তার দেশের সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার আমেরিকার নেই। তিনি ইরাকের নাজাফ প্রদেশের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পর এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জারিফ বলেন, ইরাক ও ইরাকের সম্পর্ক কখনোই কৃত্রিম ছিল না।
-
তৃতীয় বারের মতো মার্কিন সেনা অভিযান রুখে দিল হাশ্দ আশ-শাবি
জানুয়ারি ১৭, ২০১৯ ০৯:২৪ইরাকের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হাশ্দ-আশ-শাবি মার্কিন সেনাদের তথ্য সংগ্রহের অভিযান রুখে দিয়েছে। এ নিয়ে তৃতীয় বারের মতো এ ধরণের অভিযান রুখে দেয়া হলো বলে জানিয়েছে আশশারক আল-আউসাদ।
-
দায়েশকে পরাজিত করেছে ইরাক ও সিরিয়া, আমেরিকা নয়: ইরান
জানুয়ারি ১৬, ২০১৯ ১৫:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় এসেছে ইরাক ও সিরিয়ার জনগণের সীমাহীন লড়াইয়ের ফলে; এতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না।
-
কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না: জারিফ
জানুয়ারি ১৬, ২০১৯ ০৬:০৭ইরাক ও সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, হাজার হাজার বছর ধরে কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে ইরানের জনগণ পাশাপাশি বসবাস করে এসেছে এবং ভবিষ্যতেও বসবাস করবে।
-
মার্কিন সেনাদের মিশন থামিয়ে দিল হাশ্দ আশ-শাবি
জানুয়ারি ১৫, ২০১৯ ১৯:৫৮ইরাকের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হাশ্দ-আশ-শাবি মার্কিন সেনাদের একটি তথ্য সংগ্রহের মিশন থামিয়ে দিয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এবং সিরিয়া সীমান্তে হাশ্দ আশ-শাবি ও তাদের অবস্থান সম্পর্কে মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল।
-
‘আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনকে সমর্থন করে ইরাক’
জানুয়ারি ১৪, ২০১৯ ২০:৩৪ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম বলেছেন, আরব লীগে সিরিয়ার ফিরে আসাকে বাগদাদ সরকার সমর্থন করে। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দীর্ঘ আট বছর লড়াই করার পর যখন দামেস্ক সরকারের আরব লীগে ফিরে আসার বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ব্যাপক আলোচনা চলছে তখন তিনি একথা বললেন।
-
ইরান-ইরাক সম্পর্ক নষ্ট করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে: জারিফ
জানুয়ারি ১৪, ২০১৯ ০৩:২২ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ইরাক সরকার যে নীতি-অবস্থান গ্রহণ করেছে তার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, তেহরান-বাগদাদ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার যে চেষ্টা আমেরিকা চালিয়েছিল তা ব্যর্থ করে দিয়েছে দু’দেশ।
-
ইরাকে কেন ইরানের কৌশলগত প্রভাব ক্রমেই বাড়ছে?
জানুয়ারি ১৩, ২০১৯ ১৪:৫৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আজ (রোববার) পাঁচ দিনের এক সফরে ইরাকে রওনা হয়েছেন। তিনি ইরাকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন।
-
‘মধ্যপ্রাচ্যের নিরাপত্তার স্বার্থে ইরান-ইরাক শক্তিশালী সম্পর্ক প্রয়োজন’
জানুয়ারি ১১, ২০১৯ ০৩:৩৯ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে তেহরান-বাগদাদ সম্পর্ক শক্তিশালী হওয়া প্রয়োজন। ইরাক সফররত ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বৃহস্পতিবার বাগদাদে প্রেসিডেন্ট সালিহ’র সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।