• মার্কিন হেলিকপ্টার থেকে বেসামরিক লোকজনের ওপর হামলা

    মার্কিন হেলিকপ্টার থেকে বেসামরিক লোকজনের ওপর হামলা

    জানুয়ারি ২৭, ২০১৮ ০৯:৪৭

    মার্কিন সামরিক বাহিনী ইরাকের আনবার প্রদেশে হেলিকপ্টার থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এতে অন্তত সাতজন নিহত ও ১১ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আল-বাগদাদি শহরের পুলিশ প্রধানও রয়েছেন।

  • ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে বিমান হামলা করল তুরস্ক

    ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে বিমান হামলা করল তুরস্ক

    জানুয়ারি ২৩, ২০১৮ ১৪:২২

    তুরস্ক উত্তরাঞ্চলীয় ইরাকের কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে। পিকেকে গেরিলারা তুরস্কের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করে এ হামলা করে তুরস্ক। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সময় এ হামলা চালানো হলো।

  • ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রী ইরান সফরে আসছেন

    ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রী ইরান সফরে আসছেন

    জানুয়ারি ২০, ২০১৮ ২৩:২১

    ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি রোববার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। শনিবার একথা ঘোষণা দেয়া হয়েছে।

  • দায়েশের পতনের পরও বাগদাদে ভয়াবহ বোমা হামলা: নিহত ৩৮

    দায়েশের পতনের পরও বাগদাদে ভয়াবহ বোমা হামলা: নিহত ৩৮

    জানুয়ারি ১৫, ২০১৮ ১০:৫৪

    ইরাকের রাজধানী বাগদাদে আজ (সোমবার) সকালে ভয়াবহ জোড়া বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত ও ১০৫ জন আহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর বাগদাদ যখন অনেকটা শান্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল তখন নতুন করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো।

  • কুর্দিস্তানের ওপর বিমান নিষেধাজ্ঞা বাড়ালো ইরাক সরকার

    কুর্দিস্তানের ওপর বিমান নিষেধাজ্ঞা বাড়ালো ইরাক সরকার

    ডিসেম্বর ২৮, ২০১৭ ২২:৩৪

    ইরাক সরকার আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরো দুই মাস বাড়িয়েছে। গত সেপ্টেম্বর মাসে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের পর বাগদাদ সরকার এ শাস্তিমূলক পদক্ষেপ নেয়।

  • টালমাটাল অবস্থায় কুর্দিস্তান সরকার; স্পিকারের পদত্যাগ

    টালমাটাল অবস্থায় কুর্দিস্তান সরকার; স্পিকারের পদত্যাগ

    ডিসেম্বর ২০, ২০১৭ ২২:১০

    ইরাকের আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান সরকারের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ ও হত্যাকাণ্ডের জের ধরে কুর্দি সংসদের স্পিকার ইউসুফ মোহাম্মাদ পদত্যাগ করেছেন।

  • ইরাকের সিনজারে দায়েশের হাতে নিহত ৯০ ব্যক্তির গণকবর উদ্ধার

    ইরাকের সিনজারে দায়েশের হাতে নিহত ৯০ ব্যক্তির গণকবর উদ্ধার

    ডিসেম্বর ১৬, ২০১৭ ১৭:৫৬

    ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে তাকফিরি গোষ্ঠী দায়েশের হাতে নিহত অন্তত একশো ব্যক্তির দু'টি গণকবর আবিষ্কার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিহত হতভাগ্য ব্যক্তিরা ইজাদি সম্প্রদায়ের লোকজন বলে মনে করা হচ্ছে।

  • ইরাকি নিরাপত্তার জন্য জরুরি বাহিনীতে পরিণত হয়েছে হাশ্‌দ আশ-শাবি: ইরানি রাষ্ট্রদূত

    ইরাকি নিরাপত্তার জন্য জরুরি বাহিনীতে পরিণত হয়েছে হাশ্‌দ আশ-শাবি: ইরানি রাষ্ট্রদূত

    ডিসেম্বর ১৬, ২০১৭ ১৭:০৪

    ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি দেশটির নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একথা বলেছেন ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজিদি। তিনি বলেন, হাশ্‌দ আশ-শাবি এখন ইরাকের নিরাপত্তার জন্য অপরিহার্য বাহিনীতে পরিণত হয়েছে।  

  • দায়েশ ও আল-কায়েদার ৩৮ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরাক

    দায়েশ ও আল-কায়েদার ৩৮ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরাক

    ডিসেম্বর ১৪, ২০১৭ ২৩:২৮

    সন্ত্রাসবাদের দায়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-কায়েদার অন্তত ৩৮ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক। দেশের দক্ষিণাঞ্চলীয় ধি কার প্রদেশের একটি কারাগারে এসব সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

  • দায়েশের বর্বরতা: গণকবরে ৪০০ লাশ!

    দায়েশের বর্বরতা: গণকবরে ৪০০ লাশ!

    ডিসেম্বর ১৪, ২০১৭ ১৫:২৬

    ইরাকের নিরাপত্তা বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বর্বরতার আরো কিছু নমুনা উদঘাটন করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নেইনাভা প্রদেশের সিনজার শহরে একটি গণকবর থেকে ৪০০ ব্যক্তির লাশ উদ্ধার করেছে তারা। এসব হতভাগ্য ব্যক্তিকে দায়েশ সন্ত্রাসীরা হত্যা করেছিল।