-
ইরাক ছাড়ার প্রস্তুতি নিন: মার্কিন সেনাদেরকে হাশ্দ আশ-শাবি
অক্টোবর ২৪, ২০১৭ ২১:৪০ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবির শীর্ষ পর্যায়ের কমান্ডার কাইস আল-খাজালি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূলের পরপরই মার্কিন সেনাদেরকে অবশ্যই ইরাক ছাড়তে হবে।
-
আমেরিকার মাথাব্যথার বড় কারণ ইরাকের হাশদ্ আশ-শাবি
অক্টোবর ২৪, ২০১৭ ১২:১৪ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি রাজধানী বাগদাদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে সাক্ষাতে দেশটির প্রতিরোধ যোদ্ধা বা স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবির প্রতি সমর্থন জানিয়েছেন। হাশ্দ আশ-শাবির বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় হায়দার আল-এবাদি বলেছেন, স্বেচ্ছাসেবী ওই বাহিনী ইরাকসহ এ অঞ্চলের জনগণের একমাত্র ভরসা।
-
ইরাক-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ: স্বাগত জানাল ইরান
অক্টোবর ২৩, ২০১৭ ২২:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ইরাক ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি সৌদি আরবের ধ্বংসাত্মক ও অগঠনমূলক আচরণ বন্ধ করার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানান।
-
অখণ্ড ইরাকের প্রতি মস্কো প্রতিশ্রুতিবদ্ধ থাকবে: রাশিয়া
অক্টোবর ২৩, ২০১৭ ১৭:০২ইরাকের আঞ্চলিক অখণ্ডতার প্রতি মস্কো প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভ। কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটের পর ল্যভরভের এ মন্তব্য এলো।
-
ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: এবাদি
অক্টোবর ২৩, ২০১৭ ১৫:৪৮ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশ্দ শাবি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অনধিকার চর্চামূলক যে বিতর্কিত মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি।
-
বারজানিকে পদত্যাগের আহ্বান জানালেন কুর্দিস্তানের প্রধান বিরোধী দল
অক্টোবর ২৩, ২০১৭ ০৯:০৩ইরাকের স্বশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে কুর্দিস্তানের প্রধান বিরোধী দল। গোররান বা চেঞ্জ মুভমেন্ট পার্টি এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।
-
পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ইরাকি সংসদের
অক্টোবর ২২, ২০১৭ ১৬:২২ইরাকের কুর্দি পিশমার্গা বাহিনীর কাছে বিদেশি অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় সংসদ। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে ইরাকি বাহিনীর বিরুদ্ধে হামলায় পিশমার্গা যোদ্ধারা জার্মানির অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠার পর বাগদাদ এ আহ্বান জানাল।
-
কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোটকে সমর্থন করেছে সৌদি-আমিরাত
অক্টোবর ২২, ২০১৭ ১৩:১৭কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী কথিত গণভোটের প্রতি সমর্থন দিয়েছে সৌদি আরব এবং আমিরাত। মধ্যপ্রাচ্যে ইরান, ইরাক এবং তুরস্কের প্রভাব ক্ষুণ্ণ করার জন্য এ পদক্ষেপ নিয়েছে আরবিয় দেশ দু'টি। তারা এ ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলের পদাঙ্ক অনুসরণ করছে বলে মিডল ইস্ট আই বা এমইই নিউজ পোর্টালে প্রকাশিত নিবন্ধে কথা বলা হয়েছে।
-
কুর্দিস্তানের ভাইস প্রেসিডেন্টকে আটকের নির্দেশ দিয়েছে ইরাকি আদালত
অক্টোবর ১৯, ২০১৭ ২০:১৪ইরাকের একটি আদালত আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দিয়েছে। ইরাকের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনি উস্কানি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাগদাদের রুসাফা ইনভেস্টিগেশন কোর্ট আজ (বৃহস্পতিবার) কোসরাত রাসুলকে আটকের নির্দেশ দেয়। একদিন আগে কোসরাত ইরাকের সেনাবাহিনী ও পুলিশকে দখলদার বাহিনী বলে বিবৃতি দিয়েছিলেন।
-
কুর্দিস্তানের গণভোট এখন ইতিহাসের অংশ: ইরাকের প্রধানমন্ত্রী
অক্টোবর ১৮, ২০১৭ ০৩:৫৬ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানে অনুষ্ঠিত গণভোট শেষ হয়ে গেছে এবং তা এখন ইতিহাসের অংশ। ওই গণভোটকে ব্যবহার করে ইরাকের মাটিতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।