-
ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে চাইলে সৌদিকে সমরাস্ত্র সরবরাহ বন্ধ করুন: ইরান
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ০৩:১৬ইয়েমেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে ইরান বলেছে, এ যুদ্ধ বন্ধ করতে হলে সৌদি আরবের প্রতি আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অস্ত্র সাহায্য বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি সোমবার তেহরান সফররত ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিতসের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
-
ইরান সফরে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৫:১৭ইয়েমেনের চলমান সংকট নিয়ে আলোচনা করতে ইরান সফরে এসেছেন জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিত। আজ (রোববার) তিনি তেহরান পৌঁছেছেন। গ্রিফিতের এ সফরের কথা নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
ইয়েমেন ইস্যুতে বাইডেন সরকারের ইতিবাচক অবস্থান: আনসারুল্লাহর প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ১৩:১৮মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার ইয়েমেন যুদ্ধ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে যুদ্ধে জড়িত পক্ষগুলোর মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাইডেনের পররাষ্ট্রনীতির প্রথম পদক্ষেপেই ইয়েমেনের আনসারুল্লাহর ওপর থেকে অবরোধ এক মাসের জন্য তুলে নিয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, জো বাইডেন কংগ্রেসকে জানিয়েছেন যে, আনসারুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে।
-
হুথিদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্তি দিচ্ছে বাইডেন প্রশাসন
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১৩:২৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেও তা থেকে সংগঠনটিকে মুক্তি দিচ্ছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
-
বাইডেনের বক্তব্যে প্রতারিত হবে না ইয়েমেনবাসী: আনসারুল্লাহর মুখপাত্র
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১২:৩৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেন আগ্রাসনে সৌদি আরবকে আর সাহায্য করবেন না বলে যে ঘোষণা দিয়েছেন সে ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সংগঠন। আনসারুল্লাহর মুখপাত্র ও ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের পলিটব্যুরো সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বলেছেন, এ ধরনের বক্তব্য দিয়ে ইয়েমেনবাসীকে ধোকা দেয়া যাবে না।
-
ইয়েমেন আগ্রাসনে সৌদি আরবকে সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিলেন বাইডেন
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ০৭:৩০ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে গত ছয় বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা বন্ধ হয়ে যাচ্ছে।
-
ইয়েমেনিদের প্রতিরোধকামীতার গোপন রহস্য ইসলামের প্রতি অবিচল থাকা: আনসারুল্লাহ
ফেব্রুয়ারি ০৩, ২০২১ ১৪:১০ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালেক বদরুদ্দিন আল হুথি বলেছেন, গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের কঠোর এবং নজিরবিহীন অন্যায় অবরোধের মুখে ইয়েমেনি জনগণের টিকে থাকার গোপন রহস্য হচ্ছে ইসলামের মৌলিক নীতির প্রতি অবিচল এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা।
-
সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিল ইয়েমেন
ফেব্রুয়ারি ০২, ২০২১ ০৮:১৩ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল বলেছে, ইয়েমেনে জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে সক্ষম তারা। কাউন্সিল আরো বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের তেলের জাহাজ আটকে রাখে তাহলে রিয়াদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে।
-
সৌদি আরবে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত ইতালির: ইয়েমেনিদের প্রতিক্রিয়া
জানুয়ারি ৩১, ২০২১ ১৩:৫৪বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতেও সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ও গণহত্যা অব্যাহতর রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিল। বিশেষ করে ইউরোপের যেসব দেশ সৌদি নেতৃত্বাধীন জোটকে অস্ত্র সরবরাহ করে আসছিল সেসব দেশের ওপর মানবাধিকার সংগঠনগুলোর চাপ বজায় ছিল।
-
সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ইতালির সিদ্ধান্তকে স্বাগত জানালো হুথি আন্দোলন
জানুয়ারি ৩০, ২০২১ ১৫:১৪আগ্রাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রি করবে না বলে যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। ২০১৫ সাল থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।