-
জরুরি চিকিৎসার জন্য প্রথমবারের মতো দেশের বাইরে গেল ইয়েমেনিরা
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৭:৫৪ইয়েমেনের রাজধানী সানা থেকে বিমানে করে জরুরি চিকিৎসার জন্য কয়েকজন রোগীকে জর্দানের রাজধানী আম্মানে নেয়া হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় একটি ফ্লাইটে করে এসব মারাত্মক অসুস্থ ব্যক্তিকে সানা থেকে আম্মানে নেয়া হয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এসব ব্যক্তিকে চিকিৎসা করানো সম্ভব ছিল না।
-
সৌদি বিমানবন্দর এবং আরামকো তেল স্থাপনায় আবার হামলা চালিয়েছে হুথিরা
ফেব্রুয়ারি ০১, ২০২০ ১৮:৪৬ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী জানিয়েছে, সৌদি বিমান হামলার জবাবে তারা দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দর ও আরামকো তেলস্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে।
-
ইয়েমেনের সানায় গুরুত্বপূর্ণ সাফল্য পেল হুথি যোদ্ধারা
জানুয়ারি ২৬, ২০২০ ১৫:১৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সানা প্রদেশে সৌদি আরব মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে কয়েকটি এলাকা পুনর্দখলে নিতে সক্ষম হয়েছে।
-
হুথিদের হামলায় সৌদি সমর্থিত ৬০ ভাড়াটে সেনা নিহত
জানুয়ারি ১৯, ২০২০ ০৬:৩৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের হামলায় সৌদি সমর্থিত অন্তত ৬০ জন ভাড়াটে সেনা নিহত হয়েছে। তবে এসব সেনা কোন দেশের নাগরিক তা পরিষ্কারভাবে জানা যায় নি।
-
যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইয়েমেনের হুদায়দায় সৌদি হামলা
জানুয়ারি ১৪, ২০২০ ১৪:৪৬ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুদায়দায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। প্রদেশের একটি গ্রামে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
-
আরো একজন ইরানি জেনারেলকে হত্যার চেষ্টা করেছে আমেরিকা
জানুয়ারি ১২, ২০২০ ১৭:২৪ইরানের আরো একজন সামরিক কমান্ডারকে হত্যার ব্যর্থ চেষ্টা চালিয়েছে আমেরিকা। ইরাকের রাজধানী বাগদাদে যেদিন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে আমেরিকা হত্যা করে সেদিনই ইয়েমেনে তৎপর ইরানের কুদস ফোর্সেস শীর্ষ পর্যায়ের কমান্ডার আব্দুর রেজা শাহলাইকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা চালায় আমেরিকা।
-
জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ
জানুয়ারি ০৬, ২০২০ ১৬:১৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবালাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসসহ ১০ প্রতিরোধ সংগ্রামীকে হত্যার প্রতিবাদে আজ (সোমবার) ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
-
ইয়েমেনে সৌদি জোটের আরও একটি ড্রোন ধ্বংস
ডিসেম্বর ৩১, ২০১৯ ০৭:০০ইয়েমেনের সা’দা প্রদেশের রাযে জেলায় শত্রুদের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ধ্বংস হয়েছে বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে।
-
ইয়েমেনিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বহু সেনা হতাহত
ডিসেম্বর ২৮, ২০১৯ ১১:৪৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের সেনারা ওই হামলা চালায়।
-
ইয়েমেনিদের সঙ্গে সংঘর্ষে ৩ সেনা নিহতের কথা স্বীকার করল সৌদি
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৪:০৯ইয়েমেনিদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি সংবাদ সংস্থা 'এসপিএ' জানিয়েছে, ইয়েমেনের গণবাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা প্রাণ হারিয়েছে।