-
ইয়েমেনে গত বছর ৫০২ শিশুকে হত্যা করেছে সৌদি আরব
আগস্ট ১৭, ২০১৭ ১১:৫৪সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। সৌদি জোটের বর্বরোচিত সামরিক আগ্রাসনে দেশটিতে এবং ২০১৬ সালে ৫০২ শিশ নিহত ও ৮৩৮ আহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের খসড়া প্রতিবেদনে এ সব উল্লেখ করা হয়।
-
ইমেইল ফাঁস: ইয়েমেন যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন সৌদি যুবরাজ
আগস্ট ১৫, ২০১৭ ০৫:৪২সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ বলেছেন, ইয়েমেনে দুই বছর আগে তার শুরু করা যুদ্ধ থেকে এখন বের হয়ে আসতে চাচ্ছেন তিনি। মার্কিন দুই কর্মকর্তার কাছে এ কথা এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ বলেছেন বলে ফাঁস হয়ে যাওয়া ইমেইলের ভিত্তিতে খবর দিয়েছে ওয়েবসাইট ‘মিডল ইস্ট আই।’
-
ইয়েমেনে সৌদি বিমান হামলা তিনগুণ বেড়েছে: জাতিসংঘ
আগস্ট ১৫, ২০১৭ ০৩:১৩জাতিসংঘ বলেছে, সৌদি আরব চলতি বছরের প্রথম সাত মাসে ইয়েমেনে যে পরিমাণ বিমান হামলা চালিয়েছে তা ২০১৬ সালের মোট বিমান হামলাকে ছাড়িয়ে গেছে।
-
ইয়েমেনে শিশু হত্যা বার্ষিকী উপলক্ষে সা’নার জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ
আগস্ট ১৪, ২০১৭ ০৮:০৫ইয়েমেনের শিশুরা দেশটিতে সৌদি হামলায় ১০ শিশু নিহত হওয়ার বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে রাজধানী সানার জাতিসংঘ ভবনের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে তারা।
-
সৌদি জোটের ফ্রিগেট ধ্বংস করল ইয়েমেনি বিপ্লবীরা
আগস্ট ১২, ২০১৭ ২০:৪৩ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের উপকূলে সৌদি জোটের একটি ফ্রিগেট ধ্বংস করে দিয়েছে জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সামরিক বাহিনী।
-
সৌদি আগ্রাসন ও কলেরায় মৃত্যুর মিছিল: বীভৎস পরিস্থিতি ইয়েমেনে
আগস্ট ১২, ২০১৭ ১৩:৩৮গত ৩০ মাসের বেশি সময় ধরে সৌদি আরবের অব্যাহত বিমান হামলায় ইয়েমেনে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটেছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজ ইয়েমেনে নিরীহ মানুষ মারা যাওয়ার বিষয়টি কেবল চেয়ে চেয়ে দেখছে।
-
ইয়েমেনে আমিরাতের হেলিকপ্টার বিধ্বস্ত : পাইলট-কো পাইলটসহ ৪ নিহত
আগস্ট ১২, ২০১৭ ০৬:৪৫ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্ল্যাক হ’ক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট এবং কোপাইলটসহ চার নিহত এবং চার ক্রু আহত হয়েছে। ইয়েমেনের শাবওয়াহ্ প্রদেশের আর রাওদা জেলার আমকিল অঞ্চলে গতকাল বিধ্বস্ত হয়েছে এটি।
-
সৌদি নির্বিচার হামলার মুখে বন্ধ হতে চলেছে ইয়েমেনের ব্লাড ব্যাংক
আগস্ট ১১, ২০১৭ ০৭:২২সৌদি আরবের অব্যাহত নির্বিচার হামলার মুখে বন্ধ হতে বসেছে ইয়েমেনের জাতীয় ব্লাড ব্যাংক। এক সপ্তাহের মধ্যে এটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা ব্যক্ত করেন ব্লাড ব্যাংকের পরিচালক আইম্যান আশ-শাইহারি।
-
সৌদি অবরোধের ফলে গত বছরেই মারা গেছে ১০ হাজার ইয়েমেনি
আগস্ট ১০, ২০১৭ ১১:২৩ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ অবরোধ এবং দেশটির সানা আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ থাকায় গত এক বছরে দশ হাজারের বেশি ইয়েমেনি নাগরিক মারা গেছে বলে মানবাধিকার বিষয়ক একটি সংস্থাটি জানিয়েছে।
-
সংকট নিরসনের লক্ষ্যে ইইউ'র ভূমিকাকে স্বাগত জানাব: ইয়েমেন
আগস্ট ০৯, ২০১৭ ১৩:৩৩দারিদ্র্যপীড়িত ইয়েমেনের চলমান সংকট নিরসনের লক্ষ্যে যেকোনো পদক্ষেপকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম রাজনৈতিক কাউন্সিল। একই সঙ্গে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কাউন্সিল।