-
‘ সাম্প্রতিককালে সবচেয়ে মারাত্মক কলেরার প্রকোপ ঘটেছে ইয়েমেনে’
জুলাই ২১, ২০১৭ ০৯:৪১ব্রিটেনের শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা অক্সফাম বলেছে, সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরার প্রকোপ ঘটেছে ইয়েমেনে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী যুদ্ধ এবং পুরোপুরি অবরোধের শিকার হওয়ায় এ রোগের প্রকোপ ঘটেছে দেশটিতে।
-
ইয়েমেনে সাংবাদিকদের যেতে দিন: সৌদিকে জাতিসংঘ
জুলাই ২০, ২০১৭ ০৯:০১যুদ্ধবিধ্বস্ত ও কলেরাপীড়িত ইয়েমেনের পরিস্থিতি দেখার জন্য দেশটিতে সাংবাদিকদের যাওয়ার অনুমতি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো একটি ত্রাণবাহী বিমানের সঙ্গে তিন সাংবাদিককে ইয়েমেনের রাজধানী সানায় যেতে দিতে রিয়াদ অস্বীকার করার পর বিশ্ব সংস্থার পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।
-
রাশিয়া দুর্ভিক্ষ ও কলেরা-আক্রান্ত ইয়েমেনে আবারও ত্রাণবাহী বিমান পাঠাচ্ছে
জুলাই ২০, ২০১৭ ০৭:৩০রাশিয়া সৌদি আগ্রাসন, দুর্ভিক্ষ ও কলেরা মহামারী আক্রান্ত ইয়েমেনে আবারও ত্রাণবাহী বিমান পাঠাচ্ছে বলে ঘোষণা করেছে।
-
৪ সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিল ইয়েমেনের আদালত
জুলাই ১১, ২০১৭ ০৪:০০ইয়েমেনের ১৪ সৈন্যকে হত্যার দায়ে চার সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সানার একটি আদালত। তিন বছর আগে সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সদস্য এসব সৌদি নাগরিক ১৪ ইয়েমেনি সৈন্যকে গলা কেটে হত্যা করে।
-
ইয়েমেনে কলেরা রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: রেডক্রস
জুলাই ১০, ২০১৭ ১৯:৫৩রেডক্রস বলেছে, ইয়েমেনে সন্দেহজনক কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে এবং দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছে দেশটি।
-
সৌদি সামরিক ঘাঁটি দখলে নিল ইয়েমেনি বাহিনী
জুলাই ১০, ২০১৭ ১৪:২৫ইয়েমেনের স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী জওফ প্রদেশে সৌদি আরব মদদপুষ্ট ভাড়াটে সেনাদের কাছ থেকে একটি কৌশলগত পার্বত্য এলাকা দখলে নিয়েছে।
-
ইয়েমেনে ১ কোটি শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ
জুলাই ০৭, ২০১৭ ০৬:২৩জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে, ইয়েমেনে প্রায় এক কোটি শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে দেশটি সৌদি জোটের অব্যাহত আগ্রাসনের মুখে রয়েছে।
-
ইয়েমেনে সৌদি বিমান হামলা নিহত হলো ৭ শিশু, ৮ নারী
জুলাই ০৩, ২০১৭ ১৯:৪৬ইয়েমেনে আজ(সোমবার) সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। সংকট জর্জরিত দেশটির বিরুদ্ধে সৌদি আরবের রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
-
ইয়েমেনি যোদ্ধাদের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৬ সৌদি সেনা
জুন ২৯, ২০১৭ ২০:০১ইয়েমেনের যোদ্ধাদের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয় সৌদি সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সেনা সদস্য এবং পপুলার কমিটির যোদ্ধারা সম্মিলিত ভাবে সৌদি আরবের নাজরান ঘাঁটিতে এ হামলা চালিয়েছে।
-
ইয়েমেনে সৌদি বর্বরোচিত বোমা হামলায় নিহত হলো ১০ বেসামরিক মানুষ
জুন ২৮, ২০১৭ ০৬:৫৯ইয়েমেনের একটি আবাসিক এলাকায় সৌদি বর্বরোচিত বোমা হামলায় আরো অন্তত ১০ বেসামরিক মানুষ মারা গেছেন। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইয়েমেনেরে তায়ে’জ প্রদেশের দুহাব এলাকার গতকাল এ বোমা হামলা করা হয়েছে।