-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭৩, মৃত ২০
মার্চ ২৮, ২০২০ ০৮:৪৭ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭৩ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৯ জন। কার্যত দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
-
মাস্ক না পরায় ৩ বৃদ্ধকে কান ধরে উঠবস, সেই এসিল্যান্ডকে প্রত্যাহার
মার্চ ২৮, ২০২০ ০৭:১৯যশোরের মণিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরিয়ে ছবি তোলার ঘটনায় তুমুল সমালোচনার মুখে উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। সরকারি ছুটি শেষে অফিস খোলার পরপরই এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪, মৃত ১৮
মার্চ ২৭, ২০২০ ১৫:৩১ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪ জনে পৌঁছেছে। ইতোমধ্যেই করোনাজনিত কারণে ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে। যদিও ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে চলমান পরিসংখ্যানে আজ সন্ধ্যা পর্যন্ত ৮০৯ জন আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে।
-
৪ এপ্রিল পর্যন্ত সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিকেএমইএ
মার্চ ২৭, ২০২০ ১১:২৬বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) করোনা ভাইরাসের কারণে তাদের সব পোশাক কারখানা আগামীকাল (শনিবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বিকেএমইএ কর্তৃপক্ষ আজ (শুক্রবার) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
-
সাহায্য চাই না, করোনাবিরোধী যুদ্ধে আমেরিকাকে সহায়তা করতে সক্ষম ইরান: আইআরজিসি
মার্চ ২৭, ২০২০ ০৭:৪৫ইরানের ইসলামী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রশাসনের সহায়তার কোনও প্রয়োজন ইরানের নেই, বরং নতুন করোনাভাইরাস কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে আমেরিকাকে সহায়তা করার মতো পর্যাপ্ত স্বাস্থ্য সক্ষমতা ইরানের রয়েছে।
-
বাংলাদেশে ২ চিকিৎসকসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত: আইইডিসিআর
মার্চ ২৭, ২০২০ ০৭:৪০বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দুই চিকিৎসকসহ নতুন করে চারজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১১ জন।
-
করোনা মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল ভারত
মার্চ ২৬, ২০২০ ১৪:৫৫ভারতের কেন্দ্রীয় সরকার করোনাজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় এতদিন ৮০ কোটি মানুষ প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি চাল অথবা গম পেতেন। এবার আগামী তিনমাস তাদেরকে অতিরিক্ত আরও ৫ কেজি চাল অথবা গম এবং অতিরিক্ত এক কেজি ডাল দেওয়া হবে।
-
করোনা টেস্টিং কিটসহ চীনের দেয়া দ্বিতীয় ধাপের মেডিকেল সরঞ্জাম ঢাকায়
মার্চ ২৬, ২০২০ ১৪:০৩করোনাভাইরাস মোকাবিলায় চীনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া দশ হাজার টেস্টিং কিটসহ মেডিকেল সরঞ্জামের দ্বিতীয় চালানটি বাংলাদেশে এসে পৌঁছেছে।
-
এবার চীন ও ব্রিটেন ছাড়া সব দেশের সাথে ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ
মার্চ ২৬, ২০২০ ১০:৫৪বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চীন ও ব্রিটেন ছাড়া সব দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে বাংলাদেশ।
-
তেহরানে মাত্র ২৪ ঘণ্টায় তৈরি হলো ২০০০ শয্যার 'করোনা হাসপাতাল'!
মার্চ ২৫, ২০২০ ১৩:২৭প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইরানের রাজধানী তেহরানে মাত্র ২৪ ঘণ্টায় তৈরি হয়েছে একটি অস্থায়ী হাসপাতাল। তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে নির্মিত দুই হাজার শয্যার হাসপাতালটি আজ (বুধবার) চালু হয়েছে। 'শহীদ ড. হেজরাতি' নামের এই হাসপাতালটি তৈরি করেছে ইরানের সেনাবাহিনী।