-
ইরানে পবিত্র মাজারে চিকিৎসা-পণ্যের কারখানা: কাজের অবকাশে কোরআন পাঠ এবং দোয়া
এপ্রিল ২৮, ২০২০ ১১:৪২করোনাভাইরাস মোকাবেলায় সর্বাত্মক লড়াইয়ে চালিয়ে যাচ্ছে ইরান। আর এরই অংশ হিসেবে খুজেস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখোস(মাস্ক) এবং চিকিৎসা-পণ্য উৎপাদনের কারখানা বসানো হয়েছে আওয়াজের হজরত আলি ইবনে মাহজিয়ারের পবিত্র মাজারে। ইরানের ওয়াকফহ এবং দাতব্য অধিদপ্তরের সংস্কৃতি ও সামাজিক বিষয়ক উপমন্ত্রী হোজ্জাতুল ইসলাম ফয়েজ ফয়েজির সহায়তায় এ কারখানা স্থাপন করা হয়।
-
করোনার মাত্রা হ্রাস; ১২৭ শহরের মসজিদ খুলে দিচ্ছে ইরান
এপ্রিল ২৭, ২০২০ ০০:৫৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের অন্তত ১০০ শহরের মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান আবার খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।সম্প্রতি ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে সারাদেশের সকল মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল।
-
ভারতে মুসলিম নিপীড়নের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীদের কাছে ১০১ সাবেক আমলার চিঠি
এপ্রিল ২৫, ২০২০ ১২:০১ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম নিপীড়ন ইস্যুতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেন ১০১ জন সাবেক আমলা। তারা তাবলিগ জামাত আয়োজিত দিল্লির নিজামুদ্দিন মারকাজের সাম্প্রতিক কর্মসূচিকে বিভ্রান্তকর ও নিন্দনীয় কাজ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমের একাংশের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে সাম্প্রদায়িক রূপ দেওয়ার কাজটিকে 'একেবারেই দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন।
-
মাহে রমজান উপলক্ষে মুসলিম সরকার প্রধানদের শুভেচ্ছা জানাল ইরান
এপ্রিল ২৫, ২০২০ ০০:৩৪পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি শুক্রবার সব মুসলিম দেশে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানান।
-
করোনা মোকাবিলায় আমেরিকাকে সাহায্য করতে প্রস্তুত ইরান: স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল ২৪, ২০২০ ০২:৪৭ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় দেশটির সরকার যে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে তা থেকে উদ্ধার পেতে মার্কিন জনগণকে সাহায্য করতে তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে।
-
স্বাস্থ্যবিধি মেনে দ্বিপক্ষীয় বাণিজ্য চালিয়ে যেতে হবে: এরদোগানকে রুহানি
এপ্রিল ২৩, ২০২০ ০২:১৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের সঙ্গে তার দেশের সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ইরান ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক বিনিময় অব্যাহত রাখতে হবে।
-
ইরানে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ শতাংশ কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল ২৩, ২০২০ ০১:২৭ইরানে দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ৫৩ শতাংশ কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও চিকিৎসামন্ত্রী সাঈদ নামাকি। তিনি গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র প্রধান টেডরোস অ্যাধনমের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান।
-
বাংলাদেশে করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় মৃত ১০, শনাক্ত ৩৯০
এপ্রিল ২২, ২০২০ ১১:০৪বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট মৃত্যু হল ১২০ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৯০ জন রোগী শনাক্ত করা হয়েছে। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩৭৭২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।
-
দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ পুতিন ও রুহানির
এপ্রিল ২২, ২০২০ ০২:৩০ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করার পাশাপাশি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সবগুলো চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার এ আগ্রহ প্রকাশ করেন।
-
আমেরিকার বিদ্বেষী আচরণ রুখে দিন: বিশ্ব নেতাদের প্রতি রুহানির আহ্বান
এপ্রিল ২২, ২০২০ ০২:০৪করোনাভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার পাশাপাশি আমেরিকার বিদ্বেষী পদক্ষেপ রুখে দেয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান।