-
গাজায় ইসরাইলি যুদ্ধ অবসানের উপায় নিয়ে আলোচনা করলেন ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ৩১, ২০২৩ ১৪:৪৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা অবসানের উপায় নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে আলোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। আজ (মঙ্গলবার) সকালে তিনি কাতার সফরে যান এবং রাজধানীর দোহায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
-
আবারো কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন তুরস্কেও
অক্টোবর ৩১, ২০২৩ ১১:৪৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর পর দ্বিতীয় দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান কাতার সফরে গেছেন। আজ (মঙ্গলবার) সকালে তিনি দোহার উদ্দেশ্যে রাজধানী তেহরান ছাড়েন।
-
‘অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করে মানবিক ত্রাণ নির্বিঘ্ন করতে হবে’
অক্টোবর ৩০, ২০২৩ ০৬:০৩অবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও কাতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার কাতারি সমকক্ষ আব্দুর রহমান বিন জসিম আলে সানি রোববার এক ফোনালাপে এ আহ্বান জানান।
-
হামাসের দোহা দপ্তর বন্ধের কোনো পরিকল্পনা নেই: কাতার সরকার
অক্টোবর ২৯, ২০২৩ ১৭:৩৬কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দপ্তর বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
-
ইসরাইলি যুদ্ধযন্ত্রকে থামাতে মুসলিম দেশগুলোর কার্যকর ঐক্য প্রয়োজন: রায়িসি
অক্টোবর ২৮, ২০২৩ ১৫:০৮ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন: অন্য যে-কোনো সময়ের তুলনায় আজ ফিলিস্তিনি জাতির জন্য বিশ্বের বিশেষ করে মুসলিম দেশগুলোর কার্যকর সমর্থন প্রয়োজন। কাতারের আমিরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি আজ একথা বলেন।
-
কাতারের আল-জাজিরাকে সুর নরম করতে বলেছে মার্কিন সরকার
অক্টোবর ২৬, ২০২৩ ১২:১৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার সরকারকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পর্ক পরিবর্তন করতে বলেছেন। সম্প্রতি কাতার সফরের সময় তিনি এই পরিবর্তনের কথা বলেন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়স গতকাল (বুধবার) এ খবর দিয়েছে।
-
মানবিক কারণে মার্কিন দুই বন্দিকে মুক্তি দিল হামাস
অক্টোবর ২১, ২০২৩ ০৮:৩১ইহুদিবাদী ইnরাইলের অভ্যন্তরে গাজার প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের সময় আটক করা মার্কিন দুই নাগরিককে মুক্তি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। কাতারের মধ্যস্থতায় এই বন্দী মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়।
-
ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করছে: কাতারের আমিরকে বললেন রায়িসি
অক্টোবর ১৫, ২০২৩ ১১:৩১গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ইরান তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাক, লেবানন, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন।
-
ইসরাইলি বর্বরতা না থামলে আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে: ইরান
অক্টোবর ১৫, ২০২৩ ০৯:০৪অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইলের অপরাধযজ্ঞ না থামলে যেকোনো সময় আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।
-
হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৫, ২০২৩ ০৭:০৭গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের চলমান ইসরাইল-বিরোধী অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, এই অভিযান কিছু মানুষের ধারনা ভুল প্রমাণ করে একথা দেখিয়ে দিয়েছে যে, ফিলিস্তিন এখন জীবিত রয়েছে।