-
'আরব-ন্যাটো 'গঠনের চেষ্টা: নিউ ইয়র্কে বৈঠক
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১০:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য ন্যাটোর মতো একটি আঞ্চলিক জোট গঠনের লক্ষ্য নিয়ে নিউ ইয়র্কে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
-
ইরানের সমর্থন চাইল কাতার
সেপ্টেম্বর ০২, ২০১৮ ১৬:৩১২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের গণমাধ্যমের সমর্থন চেয়েছে দোহা। ইরান সফররত কাতারি সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ইব্রাহিম আল-মালিকি আজ (রোববার) একথা বলেছেন।
-
কাতারকে বিচ্ছিন্ন দ্বীপ বানাতে খাল কাটছে সৌদি আরব
সেপ্টেম্বর ০১, ২০১৮ ০৭:৪৩কাতারকে বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্রে পরিণত করতে একটি খাল কাটার পরিকল্পনা করছে সৌদি সরকার। দেশটির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারের সঙ্গে যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের মারাত্মক দ্বন্দ্ব চলছে তখন সৌদি সরকার এই পরিকল্পনা নিলো।
-
অবরোধ মোকাবেলায় ইরানের সহযোগিতা ভুলবে না কাতার: আমির
আগস্ট ২৬, ২০১৮ ১৪:০৮কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন অবরোধ মোকাবেলায় ইরানের সহযোগিতার কথা তার দেশ কখনো ভুলবে না। তিনি আজ (রোববার) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে টেলিফোনালাপে এ কথা বলেন।
-
সাগর পথে ইরানের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় কাতার
আগস্ট ২৫, ২০১৮ ১২:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সাগর পথে যোগাযোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে কাতার। ইরানের বুশেহর বন্দর ও কাতারের হামাদ বন্দরের মধ্যে নৌ চলাচল বাড়াতে চায় কাতার সরকার। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক জাতীয় সংস্থার উপ-প্রধান হাদি হাকশেনাস এ তথ্য জানিয়েছেন।
-
কাতারের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করল বাহরাইন
আগস্ট ২২, ২০১৮ ১২:০৩কাতারের নাগরিকদের জন্য নতুন এন্ট্রি ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে বাহরাইন। সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের সঙ্গে দোহার কূটনৈতিক টানাপড়েন ও বাণিজ্য অবরোধের মধ্যে মানামার রাজতান্ত্রিক সরকার এ সিদ্ধান্ত নিল।
-
তুরস্ক সফরে কাতারের আমির; চাপ সত্ত্বেও বিনিয়োগ হচ্ছে
আগস্ট ১৬, ২০১৮ ০৬:৫৩তুরস্কের ওপর মার্কিন প্রশাসনের চাপ সৃষ্টি সত্ত্বেও দেশটিতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে কাতার। গতকাল তুরস্ক সফরে পৌঁছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে একান্ত বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এ ঘোষণা দিয়েছেন।
-
মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের গোপন বৈঠক
জুলাই ৩১, ২০১৮ ০৫:০৯আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা গত সপ্তাহে কাতারে একজন মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে তালেবান সূত্র নিশ্চিত করেছে।
-
বড় করা হচ্ছে কাতারে মার্কিন ঘাঁটি
জুলাই ২৫, ২০১৮ ১২:৪৫কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদকে আরো বড় করা হচ্ছে। এ ঘাঁটিটি এখনই মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। এছাড়া, মধ্যপ্রাচ্যে আমেরিকার স্থায়ী উপস্থিতির বিষয়ে দু দেশ আলোচনা করছে।
-
সৌদি হুমকি সত্ত্বেও এস-৪০০ নিয়ে আলোচনা এগুচ্ছে: কাতার
জুলাই ০৮, ২০১৮ ০৫:২৯কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, সৌদি আরবের হুমকি সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। কাতারের আমির জানান, “এস-৪০০ নিয়ে কোনো চুক্তি হয় নি তবে এটা সত্যি যে, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি।”