-
সৌদি নেতৃত্বাধীন অবরোধ পূর্ব পরিকল্পিত: কাতারি আমির
জুলাই ২২, ২০১৭ ০৭:৫০সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর পক্ষ থেকে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ-আলে সানি। গতকাল (শুক্রবার) টেলিভিশনে দেয়া বক্তৃতায় তিনি বলেছেন, কাতারের সুনাম নষ্ট করার চক্রান্ত থেকেই এসব দেশ দোহার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে এবং সন্ত্রাসবাদ ইস্যুতে অপ্রপচার চালাচ্ছে।
-
সৌদি থেকে অর্থ পাচ্ছে সন্ত্রাসীরা: মার্কিন পররাষ্ট্র দপ্তর
জুলাই ২০, ২০১৭ ১৭:১৯মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে, সৌদি আরবের কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠান উগ্র সন্ত্রাসীদেরকে অর্থের যোগান দিচ্ছে। মার্কিন বার্ষিক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে বলে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে।
-
কাতারকে দেয়া নতুন শর্তে কী আছে?
জুলাই ১৯, ২০১৭ ১৩:৩১সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ কাতারকে নতুন করে ছয়টি শর্ত দিয়েছে। দেশগুলো আশা করছে, এসব শর্ত মেনে নেবে কাতার এবং এর মাধ্যমে চলমান সংকটের সমাধান হবে।
-
কাতারকে নতুন শর্তের তালিকা দিয়েছে সৌদি জোট
জুলাই ১৯, ২০১৭ ০৮:৫১কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব ও তার তিন মিত্র আরব দেশ দোহাকে চলমান সংকট নিরসনের জন্য আরো ছয়টি শর্তের তালিকা দিয়েছে। আগের ১৩ দফা দাবির সঙ্গে নতুন ছয়টি শর্ত যোগ হলেও সংকটের অবসান হবে কিনা তা নিশ্চিত নয়। কারণ কাতার আগের ১৩টি দাবির একটিও মেনে নেয় নি।
-
পাকিস্তান সফরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী: নওয়াজের সঙ্গে সাক্ষাৎ
জুলাই ১৮, ২০১৭ ১৫:৩৪কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি আজ (মঙ্গলবার) পাকিস্তান সফর করেছেন। ইসলামাবাদ সফরের সময় তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর সঙ্গে চলমান কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন।
-
কাতারের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করছে মিশর
জুলাই ১৮, ২০১৭ ১৩:০৩কাতারের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করার ঘোষণা দিয়েছে মিশর। পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর পক্ষ থেকে দেয়া ১৩ দফা শর্ত যাতে কাতার মেনে নেয় সেই প্রচেষ্টা চালাবে দেশটি।
-
পিজিসিসি থেকে বহিষ্কারের পথে কাতার: শেষপর্যন্ত টিকবে তো এ সংস্থা!
জুলাই ১৭, ২০১৭ ১১:২৮আঞ্চলিক জোট পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি থেকে কাতারকে বহিষ্কার করার তৎপরতা চলছে। সৌদি নেতৃত্বাধীন চার দেশের সঙ্গে কাতারের মতপার্থক্য ক্রমেই বেড়ে চলার ধারাবাহিকতায় এমনটি হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এর মধ্যেই তিনটি দেশই পিজিসিসির সদস্য।
-
কাতারের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল আমিরাত: মার্কিন গোয়েন্দা সূত্র
জুলাই ১৭, ২০১৭ ০৫:০৮কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সরকারের সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে সাইবার হামলার সঙ্গে জড়িত ছিল সংযুক্ত আরব আমিরাত বা ইউএই । মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রোববারের দৈনিক ওয়াশিংটন পোস্ট।
-
কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে: ফ্রান্স
জুলাই ১৫, ২০১৭ ২১:১১কাতারের ওপর থেকে শিগগিরি সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স। পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশটির ওপর সৌদিসহ চারটি আরব দেশ নজিরবিহীন অবরোধ আরোপের পর সংকট জটিল আকার ধারণ করার প্রেক্ষাপটে ফ্রান্স এ আহ্বান জানালো।
-
রাতারাতি কাতার সংকটের সমাধান হবে না: দোহা
জুলাই ১৫, ২০১৭ ০১:৪৪কাতার বলেছে, সৌদি নেতৃত্বাধীন ব্লকের সঙ্গে দোহার যে কূটনৈতিক সংকট শুরু হয়েছে তা "একদিনে সমাধান করা সম্ভব নয়।"এই সংকট সমাধানে মধ্যস্থতা করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যপ্রাচ্য সফর ব্যর্থ হওয়ার পর এ মন্তব্য করল দোহা।