-
৯ বছর পর উইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ, ম্যাচসেরা মুমিনুল
নভেম্বর ২৪, ২০১৮ ১১:৩৯ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ৬৪ রানে জিতেছে বাংলাদেশ। তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে ম্যাচের তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে টাইগাররা। সর্বশেষ ২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।
-
বাংলাদেশের দাপুটে জয়: ম্যাচসেরা মুশফিক, সিরিজসেরা তাইজুল
নভেম্বর ১৫, ২০১৮ ১৩:২২জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৮ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজ ১-১ ব্যবধানে সমতা এনেছে স্বাগতিকরা। এরআগে সিলেটে প্রথম ম্যাচে ১৫১ রানে জিতেছিল জিম্বাবুয়ে।
-
বিতর্কিত সিদ্ধান্তে আমরা ক্রিকেটে হেরে গেলাম: কাদের
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১৪:৪৭আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে সবার মন খারাপ। কারণ, বিতর্কিত সিদ্ধান্তে আমরা ক্রিকেটে হেরে গেলাম। কিন্তু আমরা হারিনি, হারব না।
-
তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও হেরে গেল বাংলাদেশ, ভারত আবার চ্যাম্পিয়ন
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ২৩:১৩এশিয়া কাপের ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও হেরে গেল বাংলাদেশ। এর আগে দুইবার পাকিস্তান ও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তৃতীয় ফাইনালে ভারতের মুখোমুখি হলেও স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই মাঠ ছাড়েন মাশরাফি বিন মুর্তজার দল। অন্যদিকে ভারত সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল।
-
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ২২:৩৭২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী শুক্রবার দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। গতবারের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল।
-
উত্তেজনাপূর্ণ ভারত-আফগানিস্তান ম্যাচ টাই: রশিদ খানদের উল্লাস
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ২৩:২৮ভারত ও আফগানিস্তানের মধ্যকার এশিয়া কাপের সুপারের ফোরের পঞ্চম ম্যাচটি টাই হয়েছে। ম্যাচের পরতে পরতে উত্তেজনা ছড়ালেও কোনো দলই জিততে পারেনি। তবে ভারতের মতো শক্তিশালী দলকে আটকে দিয়ে উল্লাসে মেতে ওঠে আফগানরা।
-
আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের, টিকে রইল ফাইনালের আশা
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ২৩:১৬এশিয়া কাপের সুপার ফোরের শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৬ সেপ্টেম্বর পাকিস্তানকে হারাতে পারলেই আগামী শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে খেলতে পারবে মাশরাফি বিন মুর্তজার দল।
-
পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ২২:৪১এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উদ্বোধনী জুটিতে ২১০ রানের রেকর্ড ভারতের এ জয়ে বড় ভূমিকা রেখেছে। তারা ভেঙেছেন ২০ বছর আগে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির ১৫৯ রানের রেকর্ড।
-
আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়, ম্যাচ সেরা শোয়েব মালিক
সেপ্টেম্বর ২১, ২০১৮ ২২:৩৯এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে উড়তে থাকা আফগানদের মাটিতে নামিয়ে আনল সরফরাজ আহমেদের দল।
-
এশিয়া কাপ: এবার ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
সেপ্টেম্বর ২১, ২০১৮ ২১:৩২এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের কাছে ১৩৬ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল।