-
কারাবাখ নিয়ে সীমান্ত সংঘাত বন্ধ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সেপ্টেম্বর ২৮, ২০২০ ০৩:২৯আর্মেনিয়া ও আজারবাইজানকে সীমান্ত সংঘাত বন্ধ করে অবিলম্বে কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি রোববারের সংঘর্ষে বেসামরিক নাগরিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেছেন, অচিরেই তিনি দু’দেশের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন।
-
আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ফোন করলেন জারিফ
সেপ্টেম্বর ২৮, ২০২০ ০২:৫৪আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘাত শুরু হওয়ার পর ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি আর্মেনিয়া ও আজারবাইজনকে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আইনের আওতায় দু’দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
-
গেরিলাদের সঙ্গে যুদ্ধবিরতির খবর নিশ্চিত করল আজারবাইজান
এপ্রিল ০৫, ২০১৬ ১৪:৩২৫ এপ্রিল (রেডিও তেহরান): নগরনো-কারাবাখে আর্মেনিয়া-পন্থি গেরিলাদের সঙ্গে এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার খবর নিশ্চিত করেছে আজারবাইজান। বিতর্কিত এ ভূখণ্ড নিয়ে ইয়েরেভান ও বাকুর মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর এ খবর পাওয়া গেল।
-
নগরনো-কারাবাখ সংকট: শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত ইরান-জারিফ
এপ্রিল ০৫, ২০১৬ ১৪:২৩৫ এপ্রিল (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নগরনো-কারাবাখ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড নালবান্দিয়ানের সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ কথা বলেন।
-
নগরনো-কারাবাখে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল বাকু
এপ্রিল ০৩, ২০১৬ ১৩:৩১৩ এপ্রিল (রেডিও তেহরান): সংঘর্ষপীড়িত নগরনো-কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার সেনাবাহিনীর সঙ্গে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সহিংসতা বন্ধের জন্য আন্তর্জাতিক সমাজের আহ্বানে সাড়া দিয়েছে বাকু। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আজারি সেনারা আক্রান্ত হলে পাল্টা আঘাত হানা হবে।