-
প্রধানমন্ত্রী মোদিকে 'নির্দোষ' বলেছে নানাবতী-মেহতা তদন্ত কমিশন
ডিসেম্বর ১২, ২০১৯ ১৫:৫৯ভারতের গুজরাটে ২০০২ সালের মুসলিমবিরোধী দাঙ্গায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পায় নি রাজ্য সরকারের গঠিত নানাবতী-মেহতা কমিশন। এতে বলা হয়েছে, শুধু মোদি-ই নয়; তার মন্ত্রিসভার কারও বিরুদ্ধেই কোনও অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনীর একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।
-
গুজরাটে গণধর্ষিত বিলকিস বানুকে দু’সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১২:৩৪ভারতের গুজরাটে ২০০২ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানুর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, চাকরি ও বাড়ি দেয়ার নির্দেশ দিয়েছে। আজ (সোমবার) সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দেয়।
-
গুজরাটের সুরাটে ভয়াবহ আগুনে নিহত ১৯, মোদির শোক
মে ২৪, ২০১৯ ১৬:৪৭ভারতের গুজরাটের সুরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই ছাত্র।
-
গুজরাট দাঙ্গার শিকার বিলকিস বানু ন্যায় বিচার পাননি: ইমানুল হক
এপ্রিল ২৪, ২০১৯ ১০:০৮ভারতের গুজরাটে ২০০২ সালে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানু প্রকৃত ন্যায় বিচার পাননি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজকর্মী, ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক। তিনি আজ (বুধবার) রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
গুলবার্গ সোসাইটিতে গণহত্যার রায় মোদির জন্য কলঙ্ক : রাজিন্দর সাচার
জুন ০৩, ২০১৬ ১১:০৭ভারতের গুজরাটে ভয়াবহ দাঙ্গার সময় গুলবার্গ সোসাইটিতে গণহত্যার ঘটনায় আদালতের রায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গায়ে কালো দাগ লাগল বলে মন্তব্য করেছেন দিল্লি হাই কোর্টের সাবেক প্রধান বিচারপতি রাজিন্দর সাচার।
-
গুলবার্গ গণহত্যার ঘটনায় ৩৬ জনকে রেহাই: অসন্তোষ জাকিয়া জাফরির
জুন ০২, ২০১৬ ১১:৩৩ভারতের গুজরাটে ভয়াবহ দাঙ্গার সময় গুলবার্গ সোসাইটিতে গণহত্যার ঘটনায় আদালত আজ ৩৬ জনকে বেকসুর খালাস দিয়েছে।
-
গুজরাটে গরুর গোশত রাখার দায়ে ৩ বছর জেল, ১০ হাজার টাকা জরিমানা
মে ০৮, ২০১৬ ১২:৪৩ভারতের বিজেপি শাসিত গুজরাটে এক ব্যক্তির কাছে গরুর গোশত পাওয়া যাওয়ায় তাকে ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকার জরিমানা করেছে সুরাটের এক আদালত। আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, গুজরাটের নবসারী জেলায় ২০১৪ সালের অক্টোবরে গরুর গোশতসহ রফিক খলিফা (৩৫) নামে ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে।
-
গুজরাটে এবার বনধের ডাক প্যাটেল সম্প্রদায়ের, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
এপ্রিল ১৮, ২০১৬ ০৭:০৫ভারতের বিজেপি শাসিত গুজরাটে প্যাটেল/পাটিদারদের সংরক্ষণ আন্দোলনকে কেন্দ্র করে আজ (সোমবার) বনধের ডাক দেয়া হয়েছে। সরদার প্যাটেল গ্রুপ এবং পাটিদার অনামত সমিতির ডাকে বনধকে কেন্দ্র করে কোথাও যাতে কোনো অশান্তি সৃষ্টি না হয় সেজন্য রাজ্য জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।