-
দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ
এপ্রিল ২৬, ২০২৪ ১২:৫৩লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
-
ইসরাইলি জাহাজ ও বন্দরে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী
এপ্রিল ২৬, ২০২৪ ১১:০৪ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে এডেন উপসাগরে ইহুদিবাদী ইসরাইলের একটি জাহাজের ওপর হামলা চালিয়েছে। এছাড়া, অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাত বন্দরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
-
ইসরাইলি অপরাধযজ্ঞ থামাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইরান
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৫৭অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা ও অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিকসের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার রাজধানী মস্কোয় ব্রিকসভুক্ত দেশগুলোর উপ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি।
-
গাজা উপকূলে বিতর্কিত জাহাজঘাট নির্মাণ শুরু করেছে মার্কিন সেনারা
এপ্রিল ২৬, ২০২৪ ১০:৫৪ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে একটি বিতর্কিত জাহাজঘাট নির্মাণের কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করছে, গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী আনার জন্য তারা এই ঘাট নির্মাণ করছে।
-
ইসরাইল কমান্ড সেন্টার ও টানেল ধ্বংসে ব্যর্থ; টিকে থাকবে হামাস
এপ্রিল ২৩, ২০২৪ ১৩:০৯আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকা বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের তৈরি টানেল ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী। এ কারণে ইসরাইলের চলমান আগ্রাসন সত্ত্বেও গাজার এই প্রতিরোধ যোদ্ধারা টিকে থাকবে এবং ঘুরে দাঁড়াবে।
-
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে জোরদার হচ্ছে ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদ
এপ্রিল ২৩, ২০২৪ ১০:৩৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতি সংহতি এবং ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানাতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার হয়েছে। গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থনেরও প্রতিবাদ জানানো হচ্ছে এসব আন্দোলন থেকে।
-
খান ইউনুসে গণকবর নিয়ে তদন্ত চাইলো ওআইসি
এপ্রিল ২৩, ২০২৪ ০৮:৫৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের নাসের হাসপাতাল চত্বরে যে শত শত মানুষের গণকবরের সন্ধান পাওয়া গেছে সে ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি।
-
হত্যা এবং রক্তের জন্য পিপাসার্ত ইহুদিবাদী ইসরাইল
এপ্রিল ২৩, ২০২৪ ০৮:৪৬গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতালে যে গণকবরের সন্ধান পাওয়া গেছে তার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল গাজায় হত্যা এবং রক্তের জন্য পিপাসার্ত হয়ে পড়েছে।
-
আনরোয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইসরাইল: জাতিসংঘ
এপ্রিল ২৩, ২০২৪ ০৭:০০ইহুদিবাদী ইসরাইল জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা- আনরোয়ার বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার যে অভিযোগ এনেছিল তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
-
বর্বর ইহুদিবাদী বাহিনীর হামলায় ১৪ ফিলিস্তিনি শহীদ
এপ্রিল ২১, ২০২৪ ১০:১৭অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত নূর শামস শরণার্থী শিবির দখল ও অবরুদ্ধ করে রাখার মধ্যে ইহুদিবাদী ইসরাইলের হাতে অন্তত ১৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১০ জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন। গতকাল (শনিবার) ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত নূর শামস শরণার্থী শিবির থেকে ১৪ জন শহীদের লাশ হাসপাতালে নেয়া হয়েছে।