-
ইসরাইলকে আবারো তড়িঘড়ি করে অস্ত্র দিচ্ছে আমেরিকা
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১৬:২৩গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কার মধ্যে মার্কিন সরকার তেল আবিবকে তাড়াহুড়ো করে অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে। গতকাল (শুক্রবার) জানিয়েছে কয়েক কোটি ডলার মূল্যের অস্ত্র দেয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
-
ইসরাইলকে রক্ত দিয়ে গণহত্যার মূল্য পরিশোধ করতে হবে: নাসরুল্লাহ
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৬:১১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল বেসামরিক নাগরিকদের যে রক্ত ঝরিয়েছে তার মূল্য তেল আবিবকে রক্তের মাধ্যমে পরিশোধ করতে হবে।
-
ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১২:০০অবরুদ্ধ গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি বিশেষ করে রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনকে সামনে রেখে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
-
কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের উদ্বেগ; দ্রুত যুদ্ধবিরতির আহ্বান
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৫৩অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফা শহরে যদি ইসরাইলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এ বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
-
গাজা যুদ্ধ বিশ্বে অন্যায় ব্যবস্থার প্রমাণ: রায়িসি
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ০৬:৪৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বে যে একটি অন্যায় ব্যবস্থা চালু রয়েছে গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তার সুস্পষ্ট প্রমাণ।
-
গাজা ইস্যুতে ইউরোপ-আমেরিকার বক্তব্য লোকদেখানো
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ০৯:৪৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
-
সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ৩ দিনের মধ্যে তৃতীয়বারে মতো ক্ষেপণাস্ত্র হামলা
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ০৬:৪৯সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকসহ কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে, গতরাতে প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়।
-
ইসরাইলকে ‘এক হাজার বছরের যুদ্ধের’ হুমকি দিলেন আরব লীগের মহাসচিব
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ০৬:৪৯আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল করে নেয়ার চেষ্টা করে তাহলে ‘এমন এক যুদ্ধ শুরু হবে যা এক হাজার বছর ধরে চলবে।’ তিনি গতকাল (মঙ্গলবার) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দেয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
গাজা সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে: কাতারকে ইরান
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ০৬:৩৫আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে কাতারের সঙ্গে ইরানের ‘গঠনমূলক’ সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে।
-
গাজায় ইসরাইলকে জিততে দেওয়া যাবে না: হিজবুল্লাহ মহাসচিব
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১৭:৫০লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরাইলকে যুদ্ধে জয়লাভ করতে দেওয়া যাবে না। ইসরাইল যদি গাজা যুদ্ধ থেকে বিজয়ী হিসেবে বেরিয়ে আসে তাহলে তা কেবল গাজা উপত্যকা নয় বরং গোটা অঞ্চল বিশেষকরে লেবাননের জন্য বিপজ্জনক হবে।