-
'পাশ্চাত্যের মেকি মানবতার পূজারীদের দ্বিমুখী নীতি দেখে অবাক লাগে'
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১৪:৫৮আসসালামু আলাইকুম, রেডিও তেহরান বাংলা বিভাগের সকলের প্রতি রইল একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বসন্তের আগমনী বার্তা নিয়ে বাংলার বৃক্ষরাজী প্রস্তুত; ইরানের পরিবেশেও আশা করি দোলা লেগেছে বসন্তের।
-
'হযরত যায়নাব (সা. আ.)-এর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানটি ছিল উপভোগ্য'
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ০৫:৫৮সালামুন আলাইকুম। আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ'র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। প্রিয় নবী (সা.)-এর প্রিয় নাতনি, আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) ও বেহেশতের নারীনেত্রী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর কন্যা হযরত যায়নাব (সা. আ.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষ্যে ৫ ফেব্রুয়ারি রেডিও তেহরান থেকে প্রচারিত বিশেষ পরিবেশনাটি উপভোগ করলাম।
-
'ইমাম খোমেনী (র.)-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংধনু আসরটি ছিল মনোমুগ্ধকর'
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ১৮:৩১প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন। আমি রেডিও তেহরান বাংলার একজন নিয়মিত শ্রোতা। ব্যক্তিগত ব্যস্ততার কারণে বেশ কিছুদিন প্রিয়জনে লিখতে না পারলেও সময় পেলেই অনুষ্ঠান শুনে থাকি।
-
'ইমাম তাকী (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আমার হৃদয়কে আপ্লুত করেছে'
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০৬:২৫প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৩১ জানুয়ারি (মঙ্গলবার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান ইমাম মুহাম্মাদ তাকী (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, কথাবার্তা ও দর্পন। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ উপভোগ্য ও শিক্ষণীয়।
-
'রেডিও তেহরানকে নিয়ে আমার অভিজ্ঞতা'
জানুয়ারি ২২, ২০২৩ ১৩:৩৬সকলকে নমষ্কার জানিয়ে চিঠি শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে, অজানাকে জানার, অচেনাকে চেনার। আর এইসকল জানতে ও চিনতে অজানার উদ্দেশ্যে রওনা দিতেন স্বনামধন্য মানুষজন। আমরা যারা ছাপোষা মানুষ, তারা সাহায্য নিই বই, বেতার এবং বর্তমানে মোবাইল। বিশ্বের বিভিন্ন দেশ বেতার অনুষ্ঠান প্রচার করে। তন্মধ্যে বেতার তেহরানের বাংলা অনুষ্ঠান অন্যতম। আর তার কারণে নিয়মিত বেতার তেহরান শুনে আসছি।
-
'রেডিও তেহরান অজানাকে জানাতে ব্যাপকভাবে সহযোগিতা করছে'
জানুয়ারি ২১, ২০২৩ ০৮:৩৭সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান-এর অনলাইন সংস্করণ 'পার্সটুডে' নতুনত্বে ভরপুর একটি গণমাধ্যম তা বলতেই হয়। সত্যিকার অর্থেই রেডিও তেহরান অজানাকে জানাতে ব্যাপকভাবে সহযোগিতা করছে। এবারের চমকপ্রদ কিছু বিষয় না বললেই নয়, যা রেডিও তেহরানকে ভিন্ন আঙ্গিকতা দিয়েছে।
-
'রেডিও তেহরানের সাথে এক ঘণ্টা কাটানো মানে জ্ঞানের পথে বহু ক্রোশ ভ্রমণ করা'
জানুয়ারি ১৯, ২০২৩ ১২:২৯প্রিয় রেডিও তেহরান, পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগরে যে ঢেউ এসে আছড়ে পড়ে রোজ, তারই এক উত্তাল ঝাপটায় সিক্ত হয়ে লিখতে বসেছি আজকের চিঠি। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন।
-
'রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানে আছে অপার তৃপ্তি'
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:৩১পত্রের শুরুতে এক মাঠ ফুটন্ত সরিষা ফুলের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুরা ভালোই আছেন।
-
রেডিও তেহরানের 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' আমার এক অমূল্য প্রাপ্তি
জানুয়ারি ১০, ২০২৩ ১৪:১৮আসসালামু আলাইকুম, রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল খ্রিষ্টীয় নতুন বছরের একরাশ শুভেচ্ছা। নতুন বছরের শুরুতেই সাফল্যের এক উদ্যমী বার্তায় মন প্রাণ ভরে গেল।
-
'জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান' অনুষ্ঠান সম্পর্কে মতামত
জানুয়ারি ০৮, ২০২৩ ১৫:০৮প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (০৭/০১/২০২৩, শনিবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, কথাবার্তা ও ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। প্রতিটি অনুষ্ঠানই আমাদের খুব খুব ভালো লেগেছে। তবে জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান অনুষ্ঠানটি আমাদের অত্যাধিক ভালো লেগেছে। এমন সুন্দর ও উপভোগ্য একটি অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ জানাই।