-
ইরানের ব্রিকসে যোগ দেয়ার ব্যাপারে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে: রায়িসি
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০৭:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশকে নিয়ে গঠিত সংস্থা -ব্রিকসে (BRICS) যোগ দেয়ার জন্য তার দেশ যে আগ্রহ দেখিয়েছিল তাকে স্বাগত জানিয়েছে চীন। তিন দিনের রাষ্ট্রীয় চীন সফর শেষে তেহরানে ফিরে গতকাল (বৃহস্পতিবার) নিজের সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেয়ার সময় একথা জানান রায়িসি।
-
চীনে রায়িসির সফর: দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়তে শি জিন পিংয়ের গুরুত্বারোপ
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১৪:৫৮ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি চীন সফরে গিয়ে রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক, বাণিজ্যিক, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, ইরান ও চীনের মধ্যে অংশীদারিত্বের দলিল এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও জোর দেন রায়িসি।
-
‘ইরান ও চীনের মধ্যকার বার্ষিক বাণিজ্য ৭ হাজার কোটি ডলারে নেয়া সম্ভব’
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১১:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যকার বর্তমান বার্ষিক বাণিজ্য তিনগুণ বাড়িয়ে সাত হাজার কোটি ডলারে নেয়া সম্ভব। ইরান-চায়না জয়েন্ট চেম্বার অব কমার্সের সভাপতি মাজিদ রেজা হারিরি একথা বলেছেন। ইরানের বিশিষ্ট্য এ ব্যবসায়ী নেতা দুই দেশের মধ্যকার বেসরকারি খাতের ব্যবসা-বাণিজ্যের বিষয়ে সমন্বয় করে থাকেন।
-
ইরান ও চীন দুঃসময়ের বন্ধু; সম্পর্ক আরো শক্তিশালী হবে: রায়িসি
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ০৬:১৩ইরান ও চীনকে ‘দুঃসময়ের বন্ধু’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, দু’দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।
-
যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে চীন: রায়িসিকে জিনপিং
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ০৬:০৭বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন, ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাস বদলে যাওয়ার এই জটিল পরিস্থিতিতে ইরান ও চীন একে অপরকে সাহায্য করছে, একাত্মতা এবং সহযোগিতায় একসঙ্গে কাজ করে যাচ্ছে।
-
চীনা বেলুনে নানা উপকরণ ছিল, পরীক্ষা করবে এফবিআই: মার্কিন দাবি
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৬:১৬চীনা বেলুনের ধ্বংসাবশেষে সেন্সর ও ইলেকট্রনিক ডিভাইস পাওয়ার দাবি করেছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ড বলেছে, আটলান্টিক মহাসাগরের যেখানে চীনা গোয়েন্দা বেলুনটির ধ্বংসাবশেষ পড়েছে, সেখান থেকে সেন্সর ও ইলেকট্রিক ডিভাইসের মতো গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
-
ইরান ও চীনের মধ্যে ২০ সমঝোতা ও সহযোগিতা স্মারক সই
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৫:২১ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে ২০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিংয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং'র উপস্থিতিতে এসব স্মারক সই হয়।
-
রায়িসি'র চীন সফর: দু'দেশের অর্থনৈতিক সম্পর্কে নয়া মোড়
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৪:৩৯ইরানের প্রেসিডেন্টের চীন সফরকালে বেইজিংয়ে দু'দেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক কূটনীতি বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহেদি সাফারি বেইজিংয়ে উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ বৈঠকে বলেছেন: ইরানের প্রেসিডেন্টের চীন সফরের সুবাদে দু'দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন হতে পারে।
-
চীন সফরে প্রেসিডেন্ট রায়িসি; আনুষ্ঠানিক অভ্যর্থনা জানালেন শি জিনপিং
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৩:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন।
-
সম্পর্ক শক্তিশালী করতে ইরান ও চীনের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৬:৫৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির আসন্ন চীন সফর দুদেশের সম্পর্ক শক্তিশালী করতে তেহরান ও বেইজিং-এর ‘সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা’র প্রমাণ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান-বেইজিং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে রায়িসির আসন্ন চীন সফরের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ মন্তব্য করেছেন।