-
জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি জানাল আওয়ামী লীগ
ডিসেম্বর ২১, ২০১৮ ২০:৫৯মনোনয়ন ফরমে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া, বিএনপির প্রার্থীদের নির্বাচনী পোস্টারে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে দলটি।
-
নৌকার পালে হাওয়া লেগেছে, আবারও সরকার গঠন করব: শেখ হাসিনা
ডিসেম্বর ২১, ২০১৮ ১৫:২৯বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ নৌকার পালে হাওয়া লেগেছে, নির্বাচনে নৌকার জয় হবে। আমরা আবারও সরকার গঠন করে আপনাদের সেবা করব।
-
সব ধরনের ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী: ইসি রফিকুল
ডিসেম্বর ২১, ২০১৮ ১২:৫১বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়, পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, বিচারিক ক্ষমতা কারও নাই। পুলিশের নাই, র্যাবের নাই, সেনাবাহিনীর নাই কারও নাই। যার হাতে অস্ত্র থাকে তার কিন্তু বিচারিক ক্ষমতা থাকে না। কারণ এটা বাংলাদেশের সংবিধানের জন্য স্বরিরোধী।
-
প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ দেখছি না: ফখরুল
ডিসেম্বর ২১, ২০১৮ ১০:১০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন আমরা নাকি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছি। আবার বলছেন, ‘বিএনপির টাকা নিন, নৌকা মার্কায় ভোট দিন’। এসব কথা বলে প্রধানমন্ত্রী গুজব ছড়াচ্ছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে এসব অনৈতিক কথা তিনি বলতে পারেন না।”
-
বাংলাদেশে সহিংসতায় উদ্বেগ প্রকাশ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে জাতিসংঘ
ডিসেম্বর ২১, ২০১৮ ০৮:৪৯বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৃষ্ট সহিংসতায় উদ্বেগপ্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। রাজনৈতিক সহিংসতা, মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ ও ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। উদ্ভূত পরিস্থিতিতে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।
-
অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে জাতীয় নির্বাচনের প্রচারণা
ডিসেম্বর ২১, ২০১৮ ১৫:১৫বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণার পাশাপাশি চলছে পথসভা-সমাবেশ। জাতীয় উন্নয়নসহ স্থানীয় সমস্যা ও সম্ভাবনার নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ প্রচার প্রচারণা।
-
সমগ্র দেশে নির্বাচনের অনুকূল আবহ সৃষ্টি হয়েছে: সিইসির দাবি
ডিসেম্বর ২০, ২০১৮ ০৯:১৮বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুবাতাস ও একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
-
যেনতেনভাবে ক্ষমতায় যেতে চাই না: শেখ হাসিনা
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৪৫দেশের শান্তি বজায় রাখার স্বার্থে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চান না আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যবসায়ীদের
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৩৩দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ব্যবসায়ীরা। আজ (বুধবার) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই-এর আয়োজনে ব্যবসায়ী সম্মেলনে এ অঙ্গীকার করেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
-
নির্বাচনের ব্যাপারে সিইসি'র পর্যবেক্ষণ এবং মিশ্র প্রতিক্রিয়া
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৩:২৪আগামী ৩০ তারিখে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আমেজ ও জনগণের বিপুল আগ্রহ দেখে অভিভূত হয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।