-
ঐক্য ধরে রাখতে পারলে জনগণের বিজয় নিশ্চিত: ড. কামাল
নভেম্বর ২৬, ২০১৮ ১৬:০৯জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অপশাসন দূর করতে জনগণের যে ঐক্য তৈরি হয়েছে, তা সুসংহত করে এগিয়ে নিয়ে যেতে পারলেই জনগণের বিজয় নিশ্চিত।
-
নৌকার মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ
নভেম্বর ২৬, ২০১৮ ১৫:২৪একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসিন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকরা গতকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রকাশ করছে। দলীয় মনোনয়ন প্রত্যাহার বা পছন্দের প্রার্থীদের মনোয়নের দাবীতে কোথাও সড়ক অবরোধ, ঝাড়ু ও লাঠি মিছিল, দলীয় অফিস হামলা ভাঙচুর এমনকি কোথাও নিজেদের দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
-
বিএনপির মনোনয়নের চিঠি বিতরণ শুরু, ইসিকে পক্ষপাতদুষ্ট বললেন ফখরুল
নভেম্বর ২৬, ২০১৮ ১৩:০৪বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন দেয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে বিএনপি।
-
সংঘাত-রক্তপাত-প্রাণহানি নয়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই: সিইসি
নভেম্বর ২৬, ২০১৮ ১১:৩১নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, 'আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমরা চাই না নির্বাচন কেন্দ্রে কোনো সংঘাত হোক, সেখানে কোনো রক্তপাত হোক, কোনোরকম প্রাণহানি হোক। এগুলো সামাল দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব অপরিসীম।'
-
ভাগ্নে নৌকার প্রার্থী হওয়ায় সিইসির পদত্যাগ চাইলেন রিজভী
নভেম্বর ২৬, ২০১৮ ০৯:৫২বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু আওয়ামী লীগের প্রার্থী হয়ে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ছাড়পত্র পাওয়ায় তীব্র সমালোচনা করেছে বিএনপি।
-
রাজনীতিতে নামার কারণ সম্পর্কে মাশরাফি যা বললেন
নভেম্বর ২৫, ২০১৮ ১৯:৪৯বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ (রোববার) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। এর আগে ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি।
-
জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার সংবিধানসম্মত: আইনমন্ত্রী
নভেম্বর ২৫, ২০১৮ ১৫:০৪বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংবিধান সম্মত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার মতে, সংবিধানে যা লেখা আছে, তার আওতায় নির্বাচনে ইভিএম করা হচ্ছে।
-
নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান সিইসির, বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
নভেম্বর ২৫, ২০১৮ ১৪:১৪বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সহায়তায় বলপ্রয়োগ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
-
সরকার ও ইসি বাধা সৃষ্টি না করলে বিজয় সুনিশ্চিত: মির্জা ফখরুল
নভেম্বর ২৫, ২০১৮ ১৩:১৬অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) দুপুরে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
-
২৩০ আসনে প্রার্থী দিচ্ছে আ. লীগ, কাল আনুষ্ঠানিক তালিকা ঘোষণা: কাদের
নভেম্বর ২৫, ২০১৮ ১১:৫৩বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি দিচ্ছে। আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।