-
তুরস্কের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প
অক্টোবর ১৪, ২০১৯ ১৬:৩৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তুরস্কের বিরুদ্ধে তার প্রশাসন বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক সামরিক অভিযান শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন।
-
পশ্চিমা হুমকি সিরিয়ায় তুর্কি অভিযান বন্ধ করতে পারবে না: এরদোগান
অক্টোবর ১৪, ২০১৯ ১০:৩৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তা পশ্চিমা হুমকি-ধমকিতে বন্ধ হবে না। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে এই অভিযান বন্ধ করতে পারবে না।
-
তুর্কি আগ্রাসন মোকাবেলায় সিরিয়ার সেনারা উত্তরে অগ্রসর হচ্ছে
অক্টোবর ১৪, ২০১৯ ০৯:৫৪সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে তা মোকাবেলা করার জন্য সিরিয়ার কয়েকটি সেনা ইউনিট উত্তরাঞ্চলে রওয়ানা দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা গতকাল (রোববার) সন্ধ্যায় জানিয়েছে, সিরিয়ার সেনারা এবং আরব সহযোগীরা তুর্কি আগ্রাসন মোকাবেলার জন্য উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।
-
৭৫ তুর্কি সেনাকে হত্যার দাবি করেছে সিরিয়ার কুর্দি গেরিলারা
অক্টোবর ১৩, ২০১৯ ১৫:৫৩৭৫ তুর্কি সেনাকে হত্যার দাবি করেছে সিরিয়ার কুর্দি গেরিলারা। সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ আজ (রোববার) দাবি করেছে, রাস আল আইন শহরে তাদের সঙ্গে লড়াইয়ে ৭৫ তুর্কি সেনা নিহত ও ৭ ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৯ তুর্কি সেনা।
-
তুরস্কে অস্ত্র রপ্তানি বন্ধ করল ফ্রান্স এবং জার্মানি
অক্টোবর ১৩, ২০১৯ ১৫:১৪ফ্রান্স এবং জার্মানি তুরস্কের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল (শনিবার) দেশ দুটি ঘোষণা দিয়েছে, সিরিয়ার কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কারণে তারা তুরস্কে অস্ত্র রপ্তানি স্থগিত করছে।
-
সিরিয়ার কুর্দি ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে পারে ইরান: জারিফ
অক্টোবর ১৩, ২০১৯ ১৪:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরিয়ার কুর্দি গেরিলা, তুরস্ক সরকার ও সিরিয়ার সরকারকে এক টেবিলে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।
-
তুর্কি অভিযান রুখতে মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে সিরীয় সেনারা
অক্টোবর ১৩, ২০১৯ ১৩:১১সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। শহরটিতে বর্তমানে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি যাতে তুরস্কের সেনাদের হাতে না পড়ে সে জন্য সিরিয়ার সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।
-
সিরিয়ার রাস আল আইন নিয়ন্ত্রণে নেয়ার দাবি করল তুর্কি বাহিনী
অক্টোবর ১২, ২০১৯ ১৫:৪০সিরিয়ার সীমান্ত শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, তারা কুর্দিদের কাছ থেকে রাস আল আইন শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
-
সিরীয় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ হবে না: এরদোগান
অক্টোবর ১২, ২০১৯ ১০:৪৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, যে যাই বলুক না কেন তার দেশের সেনারা সিরীয় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করবে না।
-
সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি অভিযান ও রাশিয়ার হুশিয়ারি
অক্টোবর ১১, ২০১৯ ১৫:০৭সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বলেছে, দামেশকের অনুমোদন ছাড়া সেদেশে অবস্থানরত বিদেশি সেনাদের চলে যাওয়া উচিত।