-
এবার আমেরিকার দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেন এরদোগান
আগস্ট ০৪, ২০১৮ ১৪:৩২তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে এবার আমেরিকার দুই কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
মারাত্মক কূটনৈতিক টানাপড়েনে আমেরিকা-তুরস্ক
আগস্ট ০২, ২০১৮ ১৬:৩০তুরস্কের বিচারমন্ত্রী আবদুল হামিদ গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলুর বিরুদ্ধে মার্কিন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে আংকারার মারাত্মক কূটনৈতিক টনাপড়েন দেখা দিয়েছে। দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে তুরস্ক।
-
আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের বাতিক: এবার টার্গেট ২ তুর্কি মন্ত্রী
আগস্ট ০২, ২০১৮ ০২:২১তুরস্কে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে একজন মার্কিন যাজককে আটকের প্রতিবাদে দু’জন তুর্কি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। বুধবার হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স এ খবর জানিয়ে ওই যাজক আটকের ঘটনাকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন।
-
অস্ত্র বিক্রি নিয়ে হুমকি: আমেরিকার নিন্দা করল তুরস্ক-রাশিয়া
জুলাই ৩১, ২০১৮ ১৪:০২আমেরিকার হুমকির ভাষার নিন্দা জানিয়েছে তুরস্ক ও রাশিয়া। দেশ দুটি বলেছে, আমেরিকার অপছন্দের কোনো দেশের কাছ থেকে যখন তৃতীয় কোনো দেশ অস্ত্র কিনতে চায় তখনই মার্কিন কর্মকর্তারা এ ধরনের হুমকির ভাষা ব্যবহার করেন। রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চেষ্টা চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমেরিকা তুরস্ককে এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি বাতিলের হুমকি দিয়েছে।
-
ব্রিকসে তুরস্ককে অন্তর্ভুক্ত করার আহ্বান জানালেন এরদোগান
জুলাই ৩০, ২০১৮ ১১:৫৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশকে অর্থনৈতিক জোট 'ব্রিকসে' অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। ব্রাজিল, চীন, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকস গঠিত এবং সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর নিয়ে সংস্থাটির নামকরণ করা হয়েছে।
-
মার্কিন হুমকিতে তুরস্ক পিছু হটবে না: এর্দোগানের হুঁশিয়ারি
জুলাই ২৯, ২০১৮ ১২:৪৪সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তুরস্কে একজন মার্কিন ধর্মযাজক মুক্তি না দেয়া হলে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তাতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান।
-
তুরস্কে মার্কিন ধর্মযাজক আটক নিয়ে দু’দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা
জুলাই ২৭, ২০১৮ ০২:১৩সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে তুরস্কে একজন মার্কিন ধর্মযাজককে আটকের ঘটনায় ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। দু’দেশের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন।
-
ইরান বিরোধী নিষেধাজ্ঞা মানব না: আমেরিকাকে তুরস্ক
জুলাই ২৪, ২০১৮ ১৩:০৭তুরস্ক ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। এ তথ্য জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
জার্মান দল থেকে পদত্যাগ করলেন ওজিল; তুরস্কের অভিনন্দন
জুলাই ২৩, ২০১৮ ১২:৪২জার্মানির জাতীয় ফুটবল দল থেকে পদত্যাগ করেছেন তারকা খেলোয়াড় মেসুত ওজিল। বর্ণবাদের অভিযোগে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। মেসুত ওজিলের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুর্কি সরকার।
-
মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতি এড়াতে কাজ চলছে: তুরস্ক
জুলাই ২১, ২০১৮ ১৩:১৬তুরস্ক বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার সম্ভাব্য নিষেধাজ্ঞার ক্ষতি এড়ানোর জন্য আংকারা কাজ করছে।