-
মার্কিন নীতি প্রত্যাখ্যান করল ইরান, তুরস্ক ও আজারবাইজান
ডিসেম্বর ২০, ২০১৭ ১৫:৪৩ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে কেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান, তুরস্ক ও আজারবাইজান। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ঐক্যবদ্ধ অবস্থান নিতে একমত হয়েছে এ তিন দেশ।
-
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুন: জাতিসংঘের প্রতি তুর্কি প্রধানমন্ত্রী
ডিসেম্বর ২০, ২০১৭ ১৪:৫১মিয়ানমারে জাতিগত নিপীড়ন বন্ধ করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
-
পূর্ব বায়তুল মুকাদ্দাসে দূতাবাস খুলবে তুরস্ক; একই পথে লেবানন
ডিসেম্বর ১৭, ২০১৭ ২০:৩৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে দুতাবাস চালু করবে। একই কথা বিবেচনা করছেন লেবানন।
-
ওআইসি সম্মেলনে যোগ দেন নি সৌদি রাজা কিংবা যুবরাজ; নানা গুঞ্জন
ডিসেম্বর ১৩, ২০১৭ ২৩:১০তুরস্কের ইস্তাম্বুল শহরে বুধবার অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি শীর্ষ সম্মেলনে যোগ দেন নি সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ কিংবা যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। এ সম্মেলনে সৌদি সরকার এমনকী পররাষ্ট্রমন্ত্রীকেও পাঠান নি। বিষয়টি নিয়ে এরইমধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
-
বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিন: এরদোগান
ডিসেম্বর ১৩, ২০১৭ ১৬:০৩ফিলিস্তিনের রাজধানী হিসেবে পবিত্র বায়তুল মুকাদ্দাসকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরেদোগান। তিনি বলেছেন, যেসব দেশ আন্তর্জাতিক আইন মানে তাদের উচিত বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেয়া।
-
ইস্তাম্বুলে ওআইসি'র জরুরি সম্মেলনে শুরু: যোগ দিচ্ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
ডিসেম্বর ১৩, ২০১৭ ১৩:৫৪তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও এ সম্মেলনে যোগ দিচ্ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
-
আরব দেশগুলোর দুর্বল প্রতিক্রিয়া: একহাত নিল তুরস্ক
ডিসেম্বর ১২, ২০১৭ ২২:২০প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর কয়েকটি আরব দেশ যে দুর্বল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তার সমালোচনা করেছে তুরস্ক।
-
ফিলিস্তিন ইস্যুতে ইরান ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ
ডিসেম্বর ১২, ২০১৭ ২০:৩০ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার পর চলমান পরিস্থিতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন চানিক্লি টেলিফোনে আলাপ করেছেন। দু জনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে উল্লেখ করেন।
-
মধ্যপ্রাচ্যে একের পর এক ব্যর্থ হচ্ছে ট্রাম্প: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
ডিসেম্বর ১২, ২০১৭ ১৪:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মধ্যপ্রাচ্যে একের পর এক ব্যর্থতার পর এখন বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানিকলি'র সঙ্গে টেলিফোন সংলাপে তিনি এ কথা বলেন।
-
ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র; শিশু হত্যাকারী: এরদোগান
ডিসেম্বর ১০, ২০১৭ ১৭:৫৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইহুদিবাদী ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ও শিশু হত্যাকারী বলে অভিহিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর এরদোগান এসব কথা বললেন।