-
ইরান-রুশ-তুর্কি বৈঠক: সিরিয়ার স্বাধীনতা-অখণ্ডতা রক্ষার আহ্বান
নভেম্বর ২২, ২০১৭ ২২:৪২ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের অংশগ্রহণে কৃষ্ণসাগরের উপকূলবর্তী সোচি শহরে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিন দেশের প্রেসিডেন্ট।
-
বৈঠক করলেন ইরান-তুরস্ক-রুশ সেনাপ্রধান
নভেম্বর ২১, ২০১৭ ১৮:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরান, তুরস্ক ও রাশিয়ার সেনাপ্রধানরা আজ (মঙ্গলবার) কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের বিষয়ে অভিন্ন কৌশল ঠিক করতেই এ বৈঠক করেন তারা।
-
এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলি'র বৈঠকে যোগ দিতে তুরস্ক সফরে ড. লারিজানি
নভেম্বর ২১, ২০১৭ ১১:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামির স্পিকার ড. লারিজানি তুরস্ক সফরে গেছেন। আজ সকালে সংসদীয় একটি প্রতিনিধি দল নিয়ে তিনি ইস্তাম্বুলের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেন।
-
ইরান-রুশ-তুর্কি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠাই লক্ষ্য
নভেম্বর ২০, ২০১৭ ১৪:৩১সিরিয়ায় যুদ্ধ বিরতির নিশ্চয়তাদানকারী তিন দেশ ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক গতকাল (রোববার) আনাতোলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
-
আনাতোলিয়ায় ইরান-তুরস্ক-রুশ মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
নভেম্বর ১৯, ২০১৭ ২১:৩৯সিরিয়া ইস্যুতে জেনেভা সম্মেলনের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জরিফ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তুরস্কের উপকূলীয় শহর আনাতোলিয়ায় রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠন ও দেশটির বিভিন্ন গ্রুপের মধ্যে অংশগ্রহণমূলক সংলাপের বিষয়ে বৈঠকে আলোচনা করেন তিন মন্ত্রী।
-
আন্তালিয়ায় ত্রিদেশীয় বৈঠক: সিরিয়া সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
নভেম্বর ১৯, ২০১৭ ১৬:১৯সিরিয়ায় যুদ্ধবিরতির নিশ্চয়তাদানকারী তিন দেশ ইরান,তুরস্ক ও রাশিয়ার মধ্যকার বৈঠক আন্তালিয়ায় শেষ হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন,বৈঠকে সিরিয়া সংকটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে।
-
সিরিয়ায় কথা রাখে নি আমেরিকা: তুর্কি প্রেসিডেন্ট
নভেম্বর ১৯, ২০১৭ ১৪:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, যারা দায়েশ বা আইএসের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করছে তাদের অধিকাংশেরই ওই সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টির পেছনে ভূমিকা ছিল। শুধু তাই নয় দায়েশকে অস্ত্রসহ নানা সহযোগিতাও তারা দিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
-
যুদ্ধকামীদের দম ফুরিয়ে গেছে: ইরান
নভেম্বর ১৯, ২০১৭ ০৫:২৯সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধকামীদের দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় সংসদ স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে ইরান, রাশিয়া ও তুরস্কের আসন্ন ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের কথা উল্লেখ করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন তিনি।
-
ইরান-রুশ-তুরস্ক বৈঠক: যোগ দিচ্ছেন জারিফ
নভেম্বর ১৮, ২০১৭ ২৩:২০তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের জন্য তুরস্কে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তার সঙ্গে রয়েছে উঁচু পর্যায়ের একটি প্রতিনিধিদল।
-
ন্যাটো মহড়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেন এরদোগান
নভেম্বর ১৭, ২০১৭ ২১:০৪মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহড়া থেকে নিজ দেশের সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদোগান। তুরস্কের নেতাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করার প্রতিবাদে নরওয়েতে চলমান এ সামরিক মহড়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।