-
বৈঠকে বসছেন রুহানি-পুতিন-এরদোগান
নভেম্বর ১৭, ২০১৭ ১৩:২৫আগামী ২২ নভেম্বর রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গতকাল (বৃহস্পতিবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।
-
সামরিক সমর্থন অব্যাহত থাকবে: কাতারকে এরদোগানের প্রতিশ্রুতি
নভেম্বর ১৬, ২০১৭ ০৮:২৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গতকাল (বুধবার) দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
বাংলাদেশে নতুন শরণার্থীর সংখ্যা ৭ লাখ: তুর্কি রাষ্ট্রদূত
নভেম্বর ১৫, ২০১৭ ১৬:১৩বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দশ লাখে পৌঁছেছে বলে তুর্কি রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক জানিয়েছেন। তিনি ঢাকায় সাংবাদিকদের বলেছেন, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে সাত লাখ রোহিঙ্গা মুসলমান প্রবেশ করেছে। এ নিয়ে সেখানে এখন দশ লাখ শরণার্থী অবস্থান করছে।
-
আবার কাতার সফরে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
নভেম্বর ১৫, ২০১৭ ১৫:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতার সফরে গেছেন। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের মারাত্মক কূটনৈতিক সংকট শুরুর পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার দোহা সফরে গেলেন।
-
ইরান ও তুরস্কের সঙ্গে সহযোগিতা সিরিয়ায় ইতিবাচক ফল এনেছে: রাশিয়া
নভেম্বর ১৪, ২০১৭ ০৫:২৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান ও তুরস্কের সঙ্গে তার দেশের সহযোগিতা দ্রুততম সময়ের মধ্যে সিরিয়া সংকটের সমাধান এনে দিয়েছে। রাশিয়ার সোচি শহরে সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন পুতিন।
-
আপনি ইসলামকে ধারণ করেন না: সৌদি যুবরাজকে এরদোগান
নভেম্বর ১১, ২০১৭ ১৩:১৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পরোক্ষভাবে সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে উদ্দেশ করে বলেছেন, "সৌদি আরবের এ কর্মকর্তা ইসলামি চেতনাকে ধারণ করেন না।" গতকাল (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট আরো বলেছেন, 'উদারপন্থি' ইসলাম আর 'অনুদারপন্থি' ইসলাম মূল ইসলামকে দুর্বল করার জন্য পশ্চিমাদের সৃষ্টি করা একটি ধারণা।
-
দায়েশ সন্দেহে ১০১ জনকে আটক করেছে তুরস্ক
নভেম্বর ০৯, ২০১৭ ১৬:১০উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে তুরস্কের পুলিশ অন্তত ১০১ ব্যক্তিকে আটক করেছে। রাজধানী আংকারা থেকে এসব বক্তিকে আটক করা হয়।
-
সিরিয়া বিষয়ক সম্মেলন স্থগিত করেছে রাশিয়া: তুরস্ক
নভেম্বর ০৬, ২০১৭ ০৮:৪৫রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করেছে মস্কো। এ কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন। আগামী ১৮ নভেম্বর সম্মেলনটি অনুষ্ঠানের কথা ছিল।
-
ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দিয়ে মুসলমানদের অপমান করছে পাশ্চাত্য: তুরস্ক
নভেম্বর ০৩, ২০১৭ ১৩:১৭তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম বলেছেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদের অপমান করা হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলো এ কাজ করছে। এ ধরনের পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসতে হবে।
-
ক্ষমতাসীন দলের হুমকিতে তুরস্কের ষষ্ঠ মেয়রের পদত্যাগ
অক্টোবর ৩১, ২০১৭ ০৪:১৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি’র ‘অসহনীয় চাপ ও হুমকি’র মুখে আরো একটি শহরের মেয়র পদত্যাগ করেছেন।