-
রাজনৈতিক শলাপরামর্শের বৈঠকে বসল তুরস্ক-ইসরাইল
ফেব্রুয়ারি ০১, ২০১৭ ১৫:০২তুরস্ক এবং ইহুদিবাদী ইসরাইল রাজনৈতিক শলাপরামর্শের জন্য আজ(বুধবার) প্রথম বৈঠক করেছে। সাত বছরের মধ্যে এই প্রথম এ জাতীয় বৈঠক করল তারা। ২০১৬ সালের জুনে আঙ্কারা এবং তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি উভয় পক্ষ করেছিল তার অংশ হিসেবে এ বৈঠক করে তারা।
-
সিরিয়া বিষয়ক আস্তানা বৈঠকের নানা সাফল্য: কতদূরে শান্তি?
জানুয়ারি ২৯, ২০১৭ ১৪:৪২কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার ক্ষমতাসীন বাশার আসাদ সরকার ও সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর প্রতিনিধিত্বকারী আলোচকদের সংলাপ ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে।
-
এইচডিপি’র মুখপাত্রকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ
জানুয়ারি ২৯, ২০১৭ ১৬:০৮তুরস্কের পিপল’স ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি’র মুখপাত্র আয়হান বিলগেনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ জুলাই ঘটে যাওয়া ব্যর্থ সেনা অভ্যুত্থানের সূত্র ধরে কুর্দিপন্থী বিরোধীদলের ওপর যে দমন-পীড়ন চলছে তার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হলো বলে ধারণা করা হচ্ছে।
-
সন্ত্রাসীদের যাতায়াত ঠেকাতে এবার সিরিয়া সীমান্তে ‘মহাপ্রাচীর’ বানাচ্ছে তুরস্ক!
জানুয়ারি ২৫, ২০১৭ ২১:৪৪সিরিয়া সীমান্তে কংক্রিটের ‘মহাপ্রাচীর’ তৈরি করছে তুরস্ক। এ ‘মহাপ্রাচীরের’ শীর্ষে কাঁটতার বসানো থাকবে। সন্ত্রাসীদের যাতায়াত ঠেকানোর জন্য এ প্রাচীর নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
-
ইরান থেকে তেল কেনা বাড়িয়েছে তুরস্ক
জানুয়ারি ২৫, ২০১৭ ১৯:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল কেনা বাড়িয়েছে প্রতিবেশী দেশ তুরস্ক। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর আংকারা তেহরানের কাছ থেকে তেল কেনা বাড়িয়ে দেয়।
-
সিরিয়ায় দায়েশ বিরোধী যৌথ বিমান হামলা চালাল রাশিয়া এবং তুরস্ক
জানুয়ারি ২৩, ২০১৭ ২১:৩৩রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল-বাবে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের ২১ তারিখে এ অভিযান চালানো হয়েছে।
-
তুরস্ক: রাষ্ট্রীয় তহবিলের উপপ্রধান বরখাস্ত, ২ চ্যানেল বন্ধ
জানুয়ারি ২৩, ২০১৭ ১২:৫০তুরস্ক একটি রাষ্ট্রীয় তহবিলের এক উপপ্রধানকে বরখাস্ত এবং দু’টি স্থানীয় টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে। গত বছরের ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধে আঙ্কারা যখন তৎপরতা জোরদার করেছে তখন এ পদক্ষেপ নেয়া হলো।
-
আস্তানা বৈঠকে শুধুমাত্র সিরিয় পক্ষগুলোর মধ্যে আলোচনা হবে: দামেস্ক
জানুয়ারি ২৩, ২০১৭ ০২:৫৯সিরিয়া বলেছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় আজ যে শান্তি বৈঠক শুরু হতে যাচ্ছে তাতে সিরিয়ার সবগুলো পক্ষ অংশগ্রহণ করবে; বিদেশি কোনো পক্ষকে এ আলোচনায় জড়ানো যাবে না। আজ (সোমবার) থেকে শুরু হতে যাওয়া দু’দিনব্যাপী এ বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। তিনি আস্তানা বৈঠকে সিরিয়ার সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
-
ইরানে জরুরি অবতরণ করল তুরস্কের বিমান
জানুয়ারি ২২, ২০১৭ ২১:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরের বিমানবন্দরে তুরস্কের জাতীয় বিমান সংস্থা তুর্কি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণে বাধ্য হয়েছে।
-
বিপুল ক্ষমতার বিল পাসের জন্য সাংসদদের ধন্যবাদ জানালেন তুর্কি প্রেসিডেন্ট
জানুয়ারি ২২, ২০১৭ ১৬:০৫বিপুল ক্ষমতা দেয়ার বিল পাস করার কারণে সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি আজ (রোববার) বিদেশ সফর শুরুর আগে সাংবাদিকদের বলেছেন, "যারা প্রেসিডেনশিয়াল পদ্ধতিকে দেশের জন্য অকল্যাণকর ভাবছে তারা ভুল করছে।"