• সিরিয়ায় গোলাবর্ষণ করেছে তুরস্ক: কুর্দি সূত্র

    সিরিয়ায় গোলাবর্ষণ করেছে তুরস্ক: কুর্দি সূত্র

    মার্চ ০৮, ২০১৬ ০০:০২

    ৮ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার একজন কুর্দি কর্মকর্তা বলেছেন, উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় আবারো কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা। কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র কর্মকর্তা রেদুর জেলিল সোমবার জানান, তুর্কি সেনারা আলেপ্পোর তাল রিফাত শহরে গোলাবর্ষণ করে। এতে কয়েকজন কুর্দি যোদ্ধা আহত হয়েছে।

  • ইরান-তুরস্ক সম্পর্ক মধ্যপ্রাচ্যের জন্য কল্যাণকর: রুহানি

    ইরান-তুরস্ক সম্পর্ক মধ্যপ্রাচ্যের জন্য কল্যাণকর: রুহানি

    মার্চ ০৫, ২০১৬ ২২:০৯

    ৫ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তুরস্কের সঙ্গে তার দেশের সহযোগিতামূলক সম্পর্ক মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। ইরান সফররত তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর সঙ্গে বৈঠকে তিনি আজ (শনিবার) এ কথা বলেছেন। বৈঠকে ড. রুহানি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে দু দেশের প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

  • ‘জামান’ এর নিয়ন্ত্রণ গ্রহণে তুরস্কের সমালোচনা করল আমেরিকা

    ‘জামান’ এর নিয়ন্ত্রণ গ্রহণে তুরস্কের সমালোচনা করল আমেরিকা

    মার্চ ০৫, ২০১৬ ১৪:৪৯

    ৫ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের বিরোধীদলের সংবাদপত্র ‘জামান’এর নিয়ন্ত্রণ দেশটির সরকার গ্রহণ করার সমালোচনা করেছে আমেরিকা। তুরস্কের এ সিদ্ধান্তকে “যন্ত্রণাদায়ক” বলে অভিহিত করেছে আমেরিকা।

  • সিরিয়া ইস্যুতে মতভিন্নতার মধ্যেই ইরান সফর করছেন তুর্কি প্রধানমন্ত্রী

    সিরিয়া ইস্যুতে মতভিন্নতার মধ্যেই ইরান সফর করছেন তুর্কি প্রধানমন্ত্রী

    মার্চ ০৫, ২০১৬ ০০:০৩

    ৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া ইস্যুতে যখন ইরান ও তুরস্কের মধ্যে ব্যাপক মতভিন্নতা চলছে তখন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু সরকারি সফরে তেহরান এসে পৌঁছেছেন। শুক্রবার রাতে তিনি তেহরান এসে পৌঁছান। পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপিয়ে দেয়া পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এই প্রথম তুর্কি প্রধানমন্ত্রী তেহরান সফরে এলেন।

  • জামান পত্রিকার নিয়ন্ত্রণ নিল তুরস্কের সরকার

    জামান পত্রিকার নিয়ন্ত্রণ নিল তুরস্কের সরকার

    মার্চ ০৪, ২০১৬ ২৩:১৬

    ৫ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের বিরোধীদলের প্রভাবশালী ও মূলধারার সংবাদপত্র ‘জামান’র নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। তুরস্কের আদালত সরকারকে এ নির্দেশ দিয়েছে। তুর্কি আদালত বলেছে, পত্রিকার নিজস্ব ব্যবস্থাপনা কমিটির পরিবর্তে সরকার নিযুক্ত একটি ট্রাস্টি বোর্ড জামানের দায়িত্বভার গ্রহণ করবে। ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির পক্ষ থেকে অুনরোধ করার পর আদালত এ নির্দেশনা দিয়েছে।

  • ‘সিরিয় সন্ত্রাসীদের জন্য তুরস্ক দৈনিক পাঠায় অস্ত্রের চালান’

    ‘সিরিয় সন্ত্রাসীদের জন্য তুরস্ক দৈনিক পাঠায় অস্ত্রের চালান’

    মার্চ ০৪, ২০১৬ ২২:৩১

    ৪ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(শুক্রবার) বলেছে, অস্ত্র এবং মালামালবাহী ট্রাকের বহর তুরস্ক থেকে সিরিয়ার ঢুকছে। সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠীদের জন্য এ সব অস্ত্র ও মালামাল প্রতিদিনই পাঠানো হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • তুরস্কের থানায় গাড়িবোমা হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

    তুরস্কের থানায় গাড়িবোমা হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

    মার্চ ০৪, ২০১৬ ১২:২১

    ৪ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশের একটি থানায় গাড়িবোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও অপর ৩৫ জন আহত হয়েছে। আজ (শুক্রবার) সকালে প্রদেশের নুসাইবিন জেলায় চালানো এ হামলায় আহতদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক রয়েছেন। সংবাদদাতারা জানিয়েছেন, বোমা হামলার পরপরই থানা লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এ কাজে তারা রকেট-চালিত গ্রেনেড বা আরপিজিও ব্যবহার করে।

  • ইস্তাম্বুল হামলার দায় স্বীকার করল বাম গেরিলারা

    ইস্তাম্বুল হামলার দায় স্বীকার করল বাম গেরিলারা

    মার্চ ০৩, ২০১৬ ২১:২৪

    ৩ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের উপকণ্ঠে একটি থানায় হামলার দায়িত্ব স্বীকার করেছে দেশটির বামপন্থি গেরিলা গোষ্ঠী। আজ (বৃহস্পতিবার) দুপরের দিকে গ্রেনেড ছুড়ে ও গুলি চালিয়ে এ হামলায় চালায় গেরিলারা। তুরস্কে যখন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চলছে তখন আজকের হামলা হলো।

  • ইস্তাম্বুলের উপকণ্ঠে বোমা-গোলাগুলি; হামলাকারী নিহত

    ইস্তাম্বুলের উপকণ্ঠে বোমা-গোলাগুলি; হামলাকারী নিহত

    মার্চ ০৩, ২০১৬ ১৫:৩৮

    ৩ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের উপকণ্ঠে একটি থানায় গেরিলা হামলা হয়েছে। গেরিলারা পুলিশের একটি বাসে গ্রেনেড ছোড়ে এবং গুলি চালায়। হামলায় কোনো পুলিশ নিহত হয়েছে কিনা তা পরিষ্কার নয় তবে পুলিশের পাল্টা হামলায় হামলাকারীরা নিহত হয়েছে।

  • এবার তুরস্ককে আমেরিকা দিচ্ছে ৭০ কোটি ডলারের স্মার্টবোমা

    এবার তুরস্ককে আমেরিকা দিচ্ছে ৭০ কোটি ডলারের স্মার্টবোমা

    মার্চ ০২, ২০১৬ ০৬:০৮

    ২ মার্চ (রেডিও তেহরান): তুরস্কের কাছে প্রায় ৭০ কোটি ডলারের স্মার্টবোমা বিক্রির চুক্তি করছে পেন্টাগন। উত্তরাঞ্চলীয় ইরাকে কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সঙ্গে আংকারার উত্তেজনা চরমে তখন এ চুক্তি করা হলো।