-
‘কোনো অশুভ শক্তি যেন তেহরান-কাবুল সম্পর্ক নষ্ট করতে না পারে’
জুলাই ০৬, ২০২২ ০১:৫৫কাবুলে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মুর্তজাবি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাাদ আব্বাস স্তানাকজাইর সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
-
'আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করতে পারে না'
জুলাই ০২, ২০২২ ০৩:২৯আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের তীব্র সমালোচনা করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হেবাবুল্লাহ আখুন্দাজাদা। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানী কাবুলে অনুষ্ঠিত আলেমদের এক বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি ওই সমালোচনা করেন।
-
সাবেক কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনছে তালেবান: বিভিন্ন স্থানে সংঘাত অব্যাহত
জুন ২৭, ২০২২ ১৪:১১আফগানিস্তানে তালেবান সরকারের কর্মকর্তারা সাবেক সরকারের কর্মকর্তাদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টিকে স্বাগত জানালেও এবং এখন পর্যন্ত দেশে ফিরে আসা ব্যক্তিদের সংখ্যা ১০০ জন বলে ঘোষণা দিলেও সেদেশে রক্তাক্ত সংঘাত অব্যাহত রয়েছে।
-
পানিবণ্টন নিয়ে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: তালেবান
জুন ২১, ২০২২ ০৫:২৮একটি আফগান প্রতিনিধিদলের সাম্প্রতিক ইরান সফরে দু’দেশের মধ্যদিয়ে প্রবাহিত হিরমান্দ নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে কাবুল। আফগানিস্তানের জ্বালানি ও পানিসম্পদ মন্ত্রণালয় বলেছে, ওই মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি তেহরান সফর করেছে।
-
টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনা; ‘যুদ্ধবিরতিতে সম্মত দু’পক্ষ’
জুন ১৯, ২০২২ ০৬:২১আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের সরকার ও দেশটির জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির মধ্যে আলোচনা ‘আবার শুরু হয়েছে’ বলে খবর দিয়েছেন আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, কাবুল সরকারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ আলোচনায় উভয় পক্ষ ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতি পালন করতে সম্মত হয়েছে।
-
আফগান নাগরিকদের হত্যার দায় থেকে যেভাবে মুক্তি পেল মার্কিন ক্রুরা
জুন ১৬, ২০২২ ০৩:১১বেসামরিক মানুষে ঠাসা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার মাধ্যমে বেশ কয়েকজন আফগান নাগরিকের প্রাণহানির অভিযোগ থেকে মার্কিন সি-১৭ বিমানের ক্রুদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
-
আশরাফ গনি কোটি কোটি ডলার সঙ্গে নিয়ে যাননি: মার্কিন প্রতিষ্ঠানের দাবি
জুন ০৮, ২০২২ ০৪:৩৬আফগানিস্তানের পুনর্গঠন বিষয়ক আমেরিকার বিশেষ মহাপরিদর্শক (সিগার) বলেছে, সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কয়েক কোটি ডলার সঙ্গে নিয়ে গেছেন বলে যে খবর ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে সংস্থাটির প্রাথমিক তদন্তে তার সত্যতা পাওয়া যায়নি।
-
পাকিস্তান সরকার ও তেহরিকে তালেবানের মধ্যে যুদ্ধবিরতি
জুন ০৪, ২০২২ ১১:৩৪পাকিস্তানের তেহরিকে তালেবান গোষ্ঠী ও সরকারের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এ খবরের সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি।
-
আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির ব্যাপারে শাহবাজ শরিফের হুশিয়ারি
জুন ০১, ২০২২ ১৫:৪২পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার ব্যাপারে হুশিয়ারি দিয়েছেন। এমন সময় পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হুশিয়ারি দিলেন যখন গত ১৫ আগস্ট ২০২১ থেকে ক্ষমতায় রয়েছে তালেবান।
-
কাবুলে ভারতীয় দূতাবাস আবার চালু করার আহ্বান তালেবান পররাষ্ট্রমন্ত্রীর
জুন ০১, ২০২২ ০১:৪২আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় দূতাবাস আবার চালু করার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারত সরকারের সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্কের উন্নতি হচ্ছে বলেও খবর দিয়েছেন তিনি। মুত্তাকি ভারতের নিউজ চ্যানেল ‘সিএনএন নিউজ ১৮’কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।