-
আফগানিস্তানে সন্ত্রাসীদের সম্ভাব্য উত্থান ‘বড় বিপদ’: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১৩:৫২সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সম্ভাব্য উত্থান আফগানিস্তান, এর প্রতিবেশী দেশগুলো, অত্র অঞ্চল এবং গোটা আন্তর্জাতিক সমাজের জন্য ‘ভয়াবহ হুমকি’ হয়ে দেখা দিতে পারে বলে মন্তব্য করেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেছেন এই বিশ্ব সংস্থায় নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি।
-
আফগান অভিবাসীদের প্রতি ইরানের আতিথেয়তার ব্যাপক প্রশংসা করেছে তালেবান
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১৪:৪৮আফগান তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক সচিব আফগান অভিবাসীদের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের আতিথেয়তার ব্যাপক প্রশংসা করেছেন।
-
যে কারণে তালেবানের ব্যাপারে আমেরিকার হঠাৎ ভিন্ন সুর
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৩:০৫আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে বসতে চাই এবং ওই দেশটির জনগণের সমস্যা সমাধানের জন্য তালেবানের সঙ্গে আলোচনা ও সম্পর্ক প্রতিষ্ঠা খুবই জরুরি।
-
আফগানিস্তানের জন্য গঠিত তহবিলে তালেবানের সংশ্লিষ্টতা থাকবে না
সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৫:৫৬আমেরিকা আফগানিস্তানের সম্পদ লুট করেছে বলে মন্তব্য করেছে কাবুলের ক্ষমতাসীন তালেবান সরকার। জেনেভা-ভিত্তিক একটি তহবিল গঠন করে আফগানিস্তানের কয়েকশ কোটি ডলার অর্থ সেখানে স্থানান্তর করার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছে সে ব্যাপারে তালেবান এ প্রতিক্রিয়া জানাল।
-
মাসুদ আজহারকে আশ্রয় দেয়ার দাবি প্রত্যাখ্যান করল তালেবান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০২:০৯আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে পাকিস্তানের জইশ-ই-মোহাম্মাদ গোষ্ঠীর নেতা মাসুদ আজহারকে আশ্রয় দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গতকাল বুধবার পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এ খবর প্রচারিত হয় যে, মাসুদ আজহার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার অথবা নানগারহার প্রদেশে আশ্রয় নিয়েছেন।
-
আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে: ইরান
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৪:০৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত হচ্ছে দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা। তিনি সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতার সঙ্গে এক ওয়েবিনার সংলাপে এ মন্তব্য করেন।
-
আফগানদের অন-লাইন শিক্ষা সেবা দেয়ার মার্কিন সিদ্ধান্ত! গরু মেরে জুতা দান!
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১৬:০০মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতের টেকসই উন্নয়ন বিষয়ক কর্মসূচির প্রধান রন ম্যাক ক্যামন আফগান শিশু ও যুব সমাজের জন্য অন-লাইন শিক্ষা কর্মসূচি পরিচালনা করতে তার দেশের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
-
আফগানিস্তানে অব্যাহত নিরাপত্তাহীনতা ও সংকট উত্তরণে তালেবানের ব্যর্থতার নানা কারণ
সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৪:৫২আফগানিস্তানে নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে। গতকাল (শুক্রবার) হেরাতের জামে মসজিদে আত্মঘাতী হামলাকারীর বোমা বিস্ফোরণের এক ঘটনায় ওই মসজিদের খতিব, বিশিষ্ট তালেবান নেতা মৌলভি মুজিবুর রহমান আনসারিসহ বহু মানুষ প্রাণ হারান।
-
ইসরাইলের সঙ্গে এক মুহূর্তের জন্যও সম্পর্ক চাই না: আফগান তালেবান
সেপ্টেম্বর ০৩, ২০২২ ১৩:৫৬আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের কাতার ভিত্তিক রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোল্লা মোহাম্মাদ নায়িম বলেছেন, তারা জালিম ইসরাইলের সঙ্গে এক মুহূর্তের জন্যও সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। তিনি আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল পেজে এ মন্তব্য করেছেন।
-
আফগানিস্তানে সুন্নি মসজিদে আইএসের আত্মঘাতী হামলা; তালেবান নেতাসহ ১৮ জন নিহত
সেপ্টেম্বর ০২, ২০২২ ১৪:৪৬আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি সুন্নি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় তালেবানের শীর্ষস্থানীয় এক নেতাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ এই হামলার দায় স্বীকার করেছে।