-
তালেবান ১৬ বাসযাত্রীকে গুলি করে হত্যা করেছে
মে ৩১, ২০১৬ ১২:৩৪আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান সন্ত্রাসীরা কয়েকটি বাস থেকে নামিয়ে অন্তত ১৬ যাত্রীকে হত্যা করেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
-
আফগানিস্তানের হেলমান্দে তালেবান হামলায় ১২ পুলিশ নিহত
মে ৩০, ২০১৬ ১৫:৩১আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সন্ত্রাসীদের কয়েক দফা হামলায় এক ডজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দেশটির পুলিশ বাহিনী জানিয়েছে।
-
‘আমেরিকা আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করেছে’
মে ২৭, ২০১৬ ০৭:৪৯মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা মনসুর আখতারের নিহত হওয়ার কথা নিশ্চিত করে পাকিস্তান বলেছে, ওয়াশিংটনের তৎপরতা আফগান শান্তি প্রক্রিয়াকে বানচাল করে দিয়েছে। রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।
-
‘কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না তালেবান’
মে ২৫, ২০১৬ ১৯:৫৬আফগানিস্তানের তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা বলেছেন, কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেবে না তালেবান। এক অডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। মার্কিন ড্রোন হামলায় তার পূর্বসূরি মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা দেয়া হলো।
-
নতুন নেতা নিয়োগ দিল তালেবান
মে ২৫, ২০১৬ ০৮:৩৯আফগানিস্তানের তালেবান গোষ্ঠী হাইবাতুল্লাহ আখুনজাদাকে তাদের নতুন নেতা হিসেবে নিয়োগ দিয়েছে। এর মধ্যদিয়ে এ গোষ্ঠী তাদের সাবেক নেতা মোল্লা মানসুরের মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল।
-
ড্রোন হামলার প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান
মে ২৪, ২০১৬ ০৩:৫৮পাকিস্তানের ভূখণ্ডে সাম্প্রতিক মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হ্যালকে তলব করেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী তারিক ফাতেমি। সম্প্রতি চালানো এ ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
-
‘তালেবান নেতার ওপর হামলার কথা জানতেন পাক নেতৃত্ব’
মে ২২, ২০১৬ ২০:৫৮আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা মানসুরের ওপর মার্কিন ড্রোন হামলার কথা পাকিস্তানের নেতৃত্বকে আগেই জানানো হয়েছিল। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে আজ (রোববার) এ কথা নিশ্চিত করা হয়েছে।
-
মোল্লা মানসুর নিহত হওয়ার খবর নিশ্চিত করল তালেবান
মে ২২, ২০১৬ ১০:৩২মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আফগানিস্তানের তালেবান। পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ হামলা চালানো হয়।
-
মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা মনসুর নিহত!
মে ২২, ২০১৬ ০৮:১৬আমেরিকার ড্রোন হামলায় আফগানিস্তানের তালবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। পাকিস্তানের ভেতরে প্রত্যন্ত এলাকায় এ হামলা চালানো হয়েছে। আর এর মধ্য দিয়ে তালেবানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা বানচাল করে দেয়া হলো বলেও ধারণা করা হচ্ছে।
-
আলোচনায় ফেরার ইচ্ছা ব্যক্ত করেছে আফগান তালেবানের প্রধান অংশ
মে ০২, ২০১৬ ০৬:৫৫আফগানিস্তানে মোল্লা আখতার মানসুরের নেতৃত্বাধীন তালেবানের প্রধান অংশ কাবুল সরকারে প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। কাবুলে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তালেবানের প্রধান অংশ আলোচনায় ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।