-
মহারাষ্ট্রে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কৃষকদের সমর্থনে ডাকা বনধ সর্বাত্মক
অক্টোবর ১১, ২০২১ ১৭:৫৪ভারতের মহারাষ্ট্রে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আন্দোলনরত কৃষকদের সমর্থনে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। উত্তর প্রদেশের লখিমপুরের খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছিল মহারাষ্ট্রের ‘মহাবিকাশ আঘাড়ি’ জোট সরকার। কার্যত সরকারি বনধের প্রভাব পড়েছে রাজ্যের সর্বত্র। সোমবার সকাল থেকেই স্তব্ধ হয়ে যায় গোটা রাজ্য।
-
গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট চলছে
মে ১৯, ২০২১ ১৪:৩২গাজা উপত্যকা ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে। এই ধর্মঘটে পশ্চিম তীরের বাসিন্দাদের পাশাপাশি ১৯৪৮ সালে ইসরাইলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরাও অংশ নিচ্ছে।
-
মিয়ানমারে সাধারণ ধর্মঘট শুরু; প্রতিবাদকারীদের হত্যার হুমকি
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১৫:২৮মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও সেনা শাসনের বিরুদ্ধে সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট পালন করতে কারফিউ উপেক্ষা করে দেশব্যাপী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন।
-
সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান-শ্রমিকদের ধর্মঘট আহ্বান
অক্টোবর ২০, ২০২০ ১১:৩৯নৌপথে চাঁদাবাজি বন্ধ এবং বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবি আদায়ে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান-শ্রমিকদের ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দিয়েছে।
-
পেট্রোল পাম্প ও ট্যাংক লরি ধর্মঘট প্রত্যাহার: কাল পাটকল শ্রমিকদের ধর্মঘট
ডিসেম্বর ০২, ২০১৯ ১৫:১৮বাংলাদেশে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মলিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ (সোমবার) বেলা সাড়ে ১১টায় রাজধানীতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর কর্মকর্তাদের সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের বৈঠকে সমঝোতা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
-
বাংলাদেশে অনির্দিষ্টকালের পেট্রলপাম্প ধর্মঘট: ৩ বিভাগে জ্বালানি তেল বিক্রি বন্ধ
ডিসেম্বর ০১, ২০১৯ ১০:২২পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে আজ (রোববার) সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২১ জেলায় পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ১৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের দেয়া প্রতিশ্রুতি কার্যকর না করায় তিন বিভাগেরই পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহণ ও বিক্রি বন্ধ রেখেছেন পেট্রলপাম্প মালিক ও শ্রমিকরা।
-
যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত
জুলাই ২৪, ২০১৯ ১৫:০৫বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তাদের ডাকা ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে। আজ (বুধবার) বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
-
সুদান সংকট: সাধারণ ধর্মঘট শুরু
মে ২৮, ২০১৯ ১৩:০২সুদানে সামরিক বাহিনীর হাত থেকে রাজনৈতিক ক্ষমতা বেসামরিক নেতৃত্বের কাছে হস্তান্তরের দাবিতে দেশব্যাপী দুদিনের সাধারণ ধর্মঘট শুরু হয়েছে।
-
বকেয়া পরিশোধের সিদ্ধান্তের পর পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত
এপ্রিল ১৬, ২০১৯ ১৩:১২বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের নয় দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার মধ্যরাতে কর্মসূচি স্থগিতের বিষয়টি জানান শ্রমিক নেতারা।
-
১১ দফা দাবিতে বাংলাদেশে অনির্দিষ্টকালের নৌ-পরিবহন ধর্মঘট শুরু
এপ্রিল ১৬, ২০১৯ ০৯:৫৩বাংলাদেশে নৌ-পরিবহন শ্রমিকরা আজ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করায় দেশের অভ্যন্তরীণ নৌপথে পণ্য ও যাত্রী পরিবহন কার্যত বন্ধ হয়ে পড়েছে। কর্মবিরতির কারণে দেশের দু’টি সমুদ্র বন্দর- চট্টগ্রাম ও মংলায় বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে ছোট আকারের লাইটার জাহাজে পণ্য স্থানান্তর কাজও বন্ধ রয়েছে।