• ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করতে এবার ন্যাটোর অস্বীকৃতি

    ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করতে এবার ন্যাটোর অস্বীকৃতি

    মার্চ ০৫, ২০২২ ০৫:২২

    ইউক্রেনের আকাশে নোফ্লাই জোন ঘোষণা করার আহ্বান এবার সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এর আগে একই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিন সরকার বলেছিল, এ ধরনের ঘোষণা আমেরিকাকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলবে যা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।

  • ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে: জেলেনস্কি

    ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে: জেলেনস্কি

    মার্চ ০৫, ২০২২ ০৪:৫৩

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর জনগণকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার জন্য দেয়া এক ভাষণে বলেছেন, রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে। তিনি গতরাতে (শুক্রবার রাতে) জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন যা ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়।

  • রাশিয়ার পরমাণু সতর্কতায় আমেরিকা কী পিছু হটল?

    রাশিয়ার পরমাণু সতর্কতায় আমেরিকা কী পিছু হটল?

    মার্চ ০৩, ২০২২ ১১:৩২

    আন্তঃমহাদেশীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রাশিয়ার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দেয়ার পর পেন্টাগন ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করে।

  • ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধে জড়ানোর আশঙ্কা আছে: জাখারোভা

    ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধে জড়ানোর আশঙ্কা আছে: জাখারোভা

    মার্চ ০৩, ২০২২ ০৫:৩৬

    মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে রাশিয়া কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চায় বলেও তিনি দাবি করেছেন।জাখারোভা বুধবার আল জাযিরা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন।

  • রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক বুধবার, ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুক্রবার

    রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক বুধবার, ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুক্রবার

    মার্চ ০১, ২০২২ ২১:০৯

    ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে। ইউক্রেনীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ (মঙ্গলবার) রুশ বার্তাসংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

  • ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর ৩ দেশ: জানালো কিয়েভ

    ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটোর ৩ দেশ: জানালো কিয়েভ

    মার্চ ০১, ২০২২ ১৩:০৭

    ন্যাটোভূক্ত তিনটি দেশ ইউক্রেনের জন্য ৭০টি যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানিয়েছে কিয়েভের সেনাবাহিনী। অন্যদিকে অস্ট্রেলিয়া ইউক্রেনকে সামরিক সহায়তায় পাঁচ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

  • কিয়েভ অভিমুখে রাশিয়ার ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর

    কিয়েভ অভিমুখে রাশিয়ার ৬৫ কিলোমিটার দীর্ঘ সাঁজোয়া বহর

    মার্চ ০১, ২০২২ ০৪:১০

    ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লক্ষ্যে রাশিয়া বিশাল সাঁজোয়া বহর পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। ম্যাক্সার টেকনোলজিস কোম্পানি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা কয়েকটি ছবি পাঠিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি সাঁজোয়া বহর কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।

  • পরমাণু বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন পুতিন

    পরমাণু বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন পুতিন

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৬:২৪

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, ন্যাটোর আক্রমণাত্মক বিবৃতির পর পুতিন এ নির্দেশ জারি করেছেন।

  • রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র

    রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র

    ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৯

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই। তিনি শনিবার মস্কোয় বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।

  • রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়ে বিষয়টি সাধারণ পরিষদে নেয়ার উদ্যোগ

    রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়ে বিষয়টি সাধারণ পরিষদে নেয়ার উদ্যোগ

    ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৬:০২

    ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১১টি সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া। আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত ছিল।