-
ট্রাম্প ন্যাটো ত্যাগ করতে পারেন: হোয়াইট হাউজের হুঁশিয়ারি
মে ১৮, ২০১৭ ০৬:২১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ত্যাগ করতে পারেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউজের প্রেস সচিব সিন স্পাইসার। তিনি বলেন, সদস্য দেশগুলো যদি তাদের আর্থিক প্রতিশ্রুতি না রাখে এবং সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে ভালো তৎপরতা না দেখায় তবে ন্যাটো নিয়ে শুধু তাদের বড় বড় কথা শোনার ধৈর্য থাকবে না ট্রাম্পের।
-
কৃষ্ণ সাগরে ঢুকল মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার
মে ০৬, ২০১৭ ০৭:৩৯মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার অস্কার অস্টিন কৃষ্ণ সাগরে ঢুকেছে। মার্কিন আঞ্চলিক মিত্র এবং অংশীদারদের সঙ্গে পারস্পরিক তৎপরতা জোরদার করতে এটি কৃষ্ণ সাগরে গেছে বলে মার্কিন নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।
-
কাবুলে শক্তিশালী বিস্ফোরণ: ৮ নিহত, ৩ মার্কিন সেনাসহ আহত ২৫
মে ০৩, ২০১৭ ০৭:৫২আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ(বুধবার) চালানো বোমা হামলায় অন্তত ৮ নিহত এবং তিন মার্কিন সেনাসহ ২৫ আহত হয়েছে। মার্কিন দূতাবাসের কাছে ন্যাটোর সাঁজোয়া গাড়ি বহর লক্ষ্য এ হামলা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
-
আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে ন্যাটো
এপ্রিল ৩০, ২০১৭ ২০:৩৯ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সৈন্য উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে মার্কিন নেতৃত্বাধীন এ জোট। জার্মান সংবাদপত্র ওয়েল্ট অ্যাম সোনাটাগকে এ আজ(রোববার) এ কথা বলেন ন্যাটো প্রধান।
-
রাশিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রাখতে প্রতিরক্ষা ব্যয় বাড়াল আমেরিকা
এপ্রিল ২৫, ২০১৭ ০৮:১৪স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা এসআরপিআরআই’এর এক হিসাবে বলা হয়েছে আমেরিকা প্রতিরক্ষা ব্যয় ১.৭ শতাংশ বাড়িয়েছে। গত পাঁচ বছরে এই প্রথম প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াল আমেরিকা।
-
লাটভিয়ায় ন্যাটোর বার্ষিক মহড়ায় অংশ নিচ্ছে শত শত সেনা
এপ্রিল ১৮, ২০১৭ ১০:৫৬লাটভিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বার্ষিক সামরিক মহড়া ‘সামার শিল্ড’ শুরু হয়েছে। লাটভিয়ার রাজধানী রিগা’র বাইরে আদাজি প্রশিক্ষণ এলাকায় এ মহড়া দু’সপ্তাহ ধরে চলবে।
-
প্রথমবারের মতো ইউরোপে ঢুকল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বহর
এপ্রিল ১৬, ২০১৭ ০৩:৪১আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫'র একটি বহর ইউরোপে ঢুকেছে। রাশিয়াকে ঠেকানোর লক্ষ্যে ন্যাটোর সামরিক মহড়ায় যোগ দিতে বহরটি ইউরোপে পাঠানো হয়।
-
ন্যাটোর সম্প্রসারণ ইউরোপের নিরাপত্তাকে বিপদাপন্ন করবে: রাশিয়া
এপ্রিল ১৪, ২০১৭ ০২:৩৫মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে বলকান দেশ মন্টেনেগ্রোকে অন্তর্ভুক্ত করার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এর ফলে বলকান অঞ্চলের পাশাপাশি গোটা ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপদাপন্ন হবে।
-
ন্যাটোর ব্যাপারেও সুর নরম করলেন ট্রাম্প: এ জোট আর সেকেলে নয়!
এপ্রিল ১৩, ২০১৭ ১১:৩৫উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া-মার্কিন সম্পর্ক যখন চরম টানাপড়েন সৃষ্টি হয়েছে তখন এ মন্তব্য করেন তিনি।
-
এস্তোনিয়ায় পৌঁছাল ব্রিটিশ ট্যাংক ও সাঁজোয়া বহরের প্রথম চালান
মার্চ ২৩, ২০১৭ ১১:৪৫ব্রিটিশ সাঁজোয়া গাড়ি ও ট্যাংক বহরের প্রথম চালান এস্তোনিয়ায় পৌঁছেছে। রাশিয়ার কথিত আগ্রাসনের মোকাবেলায় ন্যাটো মিত্রদের সামরিক তৎপরতার অংশ হিসেবে এ বহরকে দেশটিতে পাঠানো হয়েছে।