-
সিরিয়ার ওপর ইসরাইলের আবার ক্ষেপণাস্ত্র হামলা, ৩ সেনা নিহত
আগস্ট ১৫, ২০২২ ০৭:২৭ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত তিন সেনা নিহত এবং তিন সেনা আহত হয়েছে। গতকাল রোববার ইহুদিবাদী সেনারা সিরিয়ার উপকূলীয় তারতুস অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালালে এসব সেনা হতাহত হয়।
-
আফগানিস্তানে বোমা হামলায় তালেবানের সমর্থক আলেম নিহত
আগস্ট ১২, ২০২২ ০২:২৫আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির একজন বিশিষ্ট আলেম বোমা হামলায় নিহত হয়েছেন। তালেবানের সমর্থক এই আলেম নারী শিক্ষার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তালেবান সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিবন্ধীর ছদ্মবেশধারী এক ব্যক্তি শরীরে বোমা বেধে শেখ রহিমুল্লাহ হক্কানির ওই হামলা চালায়।
-
আশুরার শোক মিছিলে নাইজেরিয়ার সেনাদের হামলা; বহু হতাহত
আগস্ট ০৯, ২০২২ ০৭:৪৩নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে শোকাবহ আশুরার মিছিলে সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন শিয়া মুসলিম হতাহত হয়েছেন। গতকাল (সোমবার) বিনা উসকানিতে নাইজেরিয়ার সেনারা এইসব মিছিলে গুলি চালায়।
-
কাশ্মির থেকে ৩৭০ ধারা অপসারণের তিন বছর পূর্তি: ২৮৪ নিহত
আগস্ট ০৫, ২০২২ ১৩:২২জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা বাতিলের তিন বছর পূর্ণ হয়েছে। ওই সময়ের মধ্যে কাশ্মীরে ১৭৪ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান/পুলিশ ও ১১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
-
ইরানে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি; বার্তা দিলেন সর্বোচ্চ নেতা
জুলাই ৩১, ২০২২ ১৪:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন স্থানে বন্যায় এ পর্যন্ত অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। আর্থিক ক্ষতিও হয়েছে ব্যাপক।
-
ভারী বর্ষণে তেহরানের উত্তরে আকস্মিক বন্যা; ৭ জনের মৃত্যু
জুলাই ২৯, ২০২২ ০২:০৯অসময়ে হঠাৎ ভারী বর্ষণের কারণে ইরানের রাজধানী তেহরানের উত্তরে ইমামজাদা দাউদ অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালের এই আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং এখনও বেশ কয়েক জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আবারও বন্যা দেখা দেয়ার আশঙ্কায় আশপাশের মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
-
কর্ণাটকে বিজেপি নেতাকে হত্যা, ১৪৪ ধারা জারি, মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ
জুলাই ২৭, ২০২২ ১৪:২০ভারতে কর্ণাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় বিজেপি নেতা প্রবীণ নেত্তারু (৩২) নিহত হয়েছেন। প্রবীণ নেত্তারু বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক ছিলেন।
-
যুক্তরাষ্ট্রে আবারো গোলাগুলি; নিহত ২, আহত ৫
জুলাই ২৫, ২০২২ ১১:১৮যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এ গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
-
ইউক্রেন যুদ্ধে আমেরিকার আরো দুই নাগরিক নিহত হয়েছে
জুলাই ২৪, ২০২২ ০৬:১৯মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, পূর্ব ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার দুই নাগরিক নিহত হয়েছে। গতকাল (শনিবার) পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের দোনবাস এলাকায় যখন রাশিয়ার বাহিনী তাদের হামলা জোরদার করে তখন আমেরিকা দুই নাগরিক নিহত হয়।
-
উত্তর প্রদেশের ডাম্পারে পিষ্ট হয়ে ৬ শিবভক্ত নিহত, আহত ১
জুলাই ২৩, ২০২২ ১৪:০৮ভারতের উত্তর প্রদেশের হাথরস জেলায় একটি অনিয়ন্ত্রিত ডাম্পার কাঁওয়াড় তীর্থযাত্রীদের পিষ্ট করায় ৬ জন শিবভক্ত নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।